নিজস্ব প্রতিনিধি , দিল্লি - একইদিনে ভারতীয় ফুটবলে জোড়া দুঃসংবাদ। প্রয়াত হলেন AIFF এর প্রাক্তন সচিব কুশল দাস। দীর্ঘ ১২ বছর বোর্ডের পদে ছিলেন তিনি। দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহলে। বিভিন্ন মহল থেকে তাঁর উদ্দেশ্যে শোকবার্তা প্রদান করা হয়েছে।
সূত্রের খবর , ২০১০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মাস অবধি AIFF-এর সাধারণ সম্পাদক ছিলেন কুশল। ভারতীয় ফুটবলের পরিকাঠামো উন্নয়নে তাঁর ভূমিকা অপরিসীম।একাধিক প্রকল্পকে বাস্তবায়িত করেছেন তিনি। ২০১০ সালের নভেম্বরে তিনি যখন ফেডারেশনের সঙ্গে যুক্ত হলেন, তখন ভারতীয় ফুটবলে রয়েছে সম্প্রচারকারী সংস্থা জি স্পোর্টস। তবে আইলিগের ম্যাচগুলো ঠিকভাবে দেখাতেন সেই সংস্থা। সেই সমস্যাও মিটিয়েছিলেন তিনি।
২০১১ সালে ২৬ বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ভারত। তখন ভারতীয়। দলের অধিনায়কের পদে ছিলেন বাইচুং ভুটিয়া। তাঁর আমলেই ভারত নেহেরু কাপ ও এএফসি চ্যালেঞ্জার্স কাপ জিতেছিল ভারত। ভারতীয় ফুটবলের আর্থিক নিরাপত্তাও সুনিশ্চিত হয়েছিল তাঁর হাত ধরেই। এরপর কল্যাণ চৌবেরা ক্ষমতায় আসার পর কুশল দাসের বিরুদ্ধে আর্থিক অভিযোগের তদন্ত চালায়। তাঁর বিরুদ্ধে ফরেন্সিক অডিটও হয়। যদিও সবশেষে এই অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়। ভারতীয় ফুটবল নিয়ে প্রশ্ন কখনোই থামেনা। এর অভ্যন্তরে রাজনীতি কম হয়নি। তাই কেউ ভাল কাজ করেছে শুনলে শত্রুর অভাব থাকত না। তবে সব সেসব অভিযোগের মাঝেই অন্যতম গুরুত্বপুর্ণ দায়িত্বগুলি পালন করেছিলেন কুশল।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের