নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডেনে সঞ্জু ঝড়ে উড়ে গেছে ক্যারিবিয়ান শিবির। সেমি ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জয়ের পর চারিদিকে শুধুই সঞ্জু স্যামসন ধ্বনি। তবে এত আনন্দের মাঝেও ভারতীয় সমর্থকরা ভুলে যাননি মহম্মদ আমিরকে। যিনি আগে থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারত সেমিতে যাবে না। আমিরকে লক্ষ্য করে ধেয়ে আসছে কটাক্ষের তীর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার ৮ পর্বের ম্যাচে হারের পর সেমি ফাইনালের অঙ্ক জটিল হয়েছিল টিম ইন্ডিয়ার। এরপরই আমির বলেছিলেন আর যাই হয়ে যাক ভারত সেমিতে যাবে না।।হার না মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞেস করা হয়, সেমিফাইনালে কাদের দেখছেন? তখনও খাতায়কলমে টিকে পাকিস্তান। কোনওরকম রাখঢাক না করেই আমির বলে দেন, “পাকিস্তান উঠবে। কিন্তু ভারত পারবে না।
এমনকি পাকিস্তান ছিটকে যাওয়ার পরেও রবিবার তাঁকে বলতে শোনা যায়, ইডেনের মরণবাঁচন ম্যাচে ভারতকে অবলীলায় হারাবে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়ের ম্যাচে জয় পেলেও তার আশা ছিল অনায়াসেই ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারানোর ক্ষমতা রাখে। এরপরই আমিরকে খুঁজে কটাক্ষ করছেন ভারতীয় সমর্থকসহ বাকি নেটিজেনরা। তবে আমির এখনও বেপাত্তা। অনেকেই বলছেন , "শকুনের অভিশাপে আর যাই হোক গরু মরেনা।"
তবে অভিষেক শর্মার কিছু টেকনিক্যাল ভুল ধরেছিলেন আমির। সেগুলো একেবারেই ঠিক। তার মতে , "ইংল্যান্ড , অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ডের মত দেশে সুইংয়ের বিপরীতে যখন তিনি ব্যাটে বল ঠেকাতে শিখবেন তখন আমি বলব ও ভাল ব্যাটসম্যান। তার আগে নয়। এখন সময় ভাল চলছে ব্যাটে লাগছে তবে তাকে বল ঠেকাতে শিখতে হবে।" এছাড়া বরাবরই ভারতীয় দলের প্রশংসা করেন আমির। বিরাটের প্রশংসায় এককথায় পঞ্চমুখ তিনি। তবে তার এই ভবিষ্যদ্বাণী কাজে এল না। যার ফলে একপ্রকার ভারতীয় সমর্থকদের কাছে শত্রু হয়ে গেলেন পাক পেসার।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের