নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফুরফুরা শরীফের ধর্মীয় নেতা ত্বহা সিদ্দিকী। বিশেষ করে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের পরিবর্তে ভাঙড়ে লড়াইয়ে নামানো এবং আমডাঙায় পীরজাদা কাসেম সিদ্দিকীকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ভোটমুখী বাংলায় তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিং পূর্বের দাপুটে নেতা শওকত মোল্লাকে এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার একাংশের দাবি, এই খবর সামনে আসতেই ক্যানিংয়ের বহু বাসিন্দা মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ত্বহা সিদ্দিকীর বক্তব্য, গত মঙ্গলবার জীবনতলা দলীয় কার্যালয়ে বসে শওকত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কটূ মন্তব্য করেন।

অন্যদিকে, আমডাঙা আসনে কাসেম সিদ্দিকীর মনোনয়ন নিয়েও তীব্র আপত্তি তুলেছেন ত্বহা। তাঁর মতে, সংশ্লিষ্ট এলাকার মানুষ বহিরাগত কাউকে মেনে নেবেন না এবং ভোটের ফলাফলে প্রত্যাখ্যান করবেন। ফুরফুরা শরীফ যে জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত, সেখানে ফের স্নেহাশীষ চক্রবর্তীকে প্রার্থী করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন বিধায়ক পদে থেকেও ওই জনপদের উন্নয়ন কিংবা তীর্থস্থানের স্বার্থে কোনও উল্লেখযোগ্য কাজ হয়নি।
এর জবাবে স্নেহাশীষ চক্রবর্তী বলেন, 'এখানে হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই, সম্প্রীতিই মূল শক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি গঠন করে ব্যাপক উন্নয়ন করেছেন। এই অঞ্চলে প্রায় ৭০ থেকে ৮০ জন পীরজাদা রয়েছেন। তাঁদের মধ্যে দু-একজন কী বলছেন, তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছি না'।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্বহা সিদ্দিকী জানান, 'প্রার্থী বাছাইয়ের আগে চরিত্র যাচাই করা উচিত ছিল। এমন অনেক জনপ্রতিনিধি রয়েছেন, যারা নিজের বাবা-মাকেই দেখেন না, তাঁরা এলাকার দায়িত্ব কীভাবে নেবেন? শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে জ্যান্ত পুঁতে দেবে। ক্যানিংয়ের বাসিন্দারা তাঁর বিদায়ে স্বস্তি পেয়েছেন। শুনেছি, টিকিট পাওয়ার পর তিনি শীর্ষ নেতৃত্বকে কটূক্তি করেছেন এবং পরোক্ষভাবে দলকে চাপ দেওয়ার চেষ্টা করছেন'।
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের