নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার একজোট হলেন তৃণমূলেরই দুই বিতর্কিত নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। শনিবার ঘটকপুকুরে যৌথ সাংবাদিক বৈঠকে শওকতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ধরে। যা ফের একবার বঙ্গ রাজনীতিতে সরগরম পরিস্থিতি তৈরি করেছে।
ভাঙড়ের রাজনীতি বরাবরই তৃণমূলের দুই শিবিরে বিভক্ত একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে কাইজার আহমেদ। অতীতে পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেও, সম্প্রতি শওকত মোল্লার বিরুদ্ধে একজোট হয়েছেন দুই নেতা। ঘটকপুকুরে কাইজারের অফিস ও বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ ওঠে শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ, হামলার সময় কাইজারকে খুনের হুমকিও দেওয়া হয়।
তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড় পর্যবেক্ষক করার পর থেকেই এলাকায় শওকত অনুগামী ও আরাবুল-কাইজার গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ছিল। সাম্প্রতিক এই হামলার ঘটনায় ফেটে পড়ে ক্ষোভ। শনিবার পুলিশের অনুমতি না মেলায় ভাঙড় থানায় স্মারকলিপি জমা দিতে না পেরে ঘটকপুকুরে কাইজারের ভাঙা পার্টি অফিসের সামনে বিক্ষোভের পরিকল্পনা ভেস্তে যায়।
কাইজারকে পাশে নিয়েই নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন আরাবুল ইসলাম। কাইজার অভিযোগ করেন, ' কয়েকজন চোর ছাড়া শওকত মোল্লার পাশে কেউ নেই। তিনি কেবল লাশের রাজনীতি করেন। আমাকেও খুন করতে চেয়েছিলেন। পুলিশ নিষ্ক্রিয়, তাই আদালতের দ্বারস্থ হব।' পাশপাশি, আরাবুল ইসলাম বলেন, ' ভাঙড়ে তৃণমূলকে আমরা গড়ে তুলেছিলাম। এখন পুরনো কর্মীদের সরিয়ে দিয়ে তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে। সেটা আর চলবে না। ২০২৬-এর লড়াই হবে শওকত মোল্লাকে বাদ দিয়ে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা