নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রখ্যাত অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিগত জীবন ও ভাবনা নিয়ে বরাবরই স্পষ্টভাষী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী হিসেবে পরিচিতির চেয়ে নিজের আলাদা পরিচয়কেই বেশি গুরুত্ব দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পিতা জানান, পরিবারই জীবনের সবকিছু এমন মানসিকতায় তিনি বিশ্বাসী নন। তার কাছে নিজের ব্যক্তিত্বের বিকাশ, সুখ সহ মানসিক তৃপ্তিও সমান গুরুত্বপূর্ণ।

অর্পিতার মতে, একজন নারীর জীবনে পরিবার, কাজ সহ নানা দায়িত্ব থাকলেও নিজের সত্তাকে ভুলে গেলে চলবে না। তিনি নিজে একইসঙ্গে মা, মেয়ে, স্ত্রী সহ বৌমার দায়িত্ব সামলান। পাশাপাশি অভিনয় ও দিল্লিতে নিজের প্রোডাকশন হাউসের কাজও দেখেন। তার কথায়, একজন মানুষ নিজে সুখী ও পরিপূর্ণ না হলে অন্য দায়িত্বও মন থেকে পালন করা সম্ভব নয়।

নিজের জীবনবোধ নিয়ে কথা বলতে গিয়ে ভালোবাসা নিয়েও বেশ খোলামেলা মন্তব্য করেন অভিনেত্রী। অর্পিতার কথায়, ভালোবাসা অনেকটাই ‘ওভাররেটেড’ একটি বিষয়। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আত্মতৃপ্তি বা ব্যক্তিসত্তাকে বিসর্জন দিতে তিনি রাজি নন। তার কাছে নিজের মতো করে বাচা এবং নিজের মানসিক স্বাধীনতা ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।

তবে একটা সময় নিজের কেরিয়ারকে পিছনে রেখে মাতৃত্বকেই অগ্রাধিকার দিয়েছিলেন অর্পিতা। বিয়ের দু’বছরের মধ্যেই ছেলে তৃষাণজিৎ এর জন্মের পর অভিনয় থেকে বেশ কিছুটা দূরে সরে যান তিনি। পরে ফের কাজে ফিরে অভিনয়ের পাশাপাশি উদ্যোগপতি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার মতে, জীবনের প্রতিটি অধ্যায় তাঁকে নতুন কিছু শিখিয়েছে। ধীরে ধীরে নিজের মতো করে ‘সম্পূর্ণা’ হওয়ার সুযোগ দিয়েছে।
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের