নিজস্ব প্রতিনিধি, কলকাতা- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তিকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাম ছাত্র সংগঠন ও এবিভিপির সংঘর্ষের পর বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন। সরাসরি শর্বরীর নাম না নিলেও, তার পোস্টের লক্ষ্য যে শর্বরীই, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

শর্বরীর মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋদ্ধি। সেখানে তিনি লেখেন, ‘সবে সবে ভোটে জিতলে গলার আওয়াজ বাড়ে বৈকি।’ তার কথায়, ভোটে জেতার ব্যবধান বাড়ার সঙ্গে অনেকের চিৎকারও যেন বেড়ে যায়। কাজ বা পরিশ্রম দিয়ে মানুষের সমর্থন ধরে রাখতে না পারলে, অনেকেই চিৎকার ও ঘৃণার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন বলেও কটাক্ষ করেন তিনি।
এর পর শর্বরীর কথা বলার ধরন নিয়েও ব্যঙ্গ করেন ঋদ্ধি। তার দাবি, সাজপোশাক ঠিক থাকলেও কথা বলার ধরন বা গলার ওঠানামা আরও ভালো করা দরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় সবসময় জোরে কথা বললে তা শুনতে একঘেয়ে লাগে বলেও মন্তব্য করেন অভিনেতা। তার এই পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত এবিভিপি সমর্থকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শর্বরী। সেখানেই তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসএফআইয়ের কয়েকজন সদস্যের নাম করে তাদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলেন তিনি। সৃজন ভট্টাচার্যকে এক ঘণ্টার মধ্যে থানায় গিয়ে আত্মসমর্পণের দাবিও জানান শর্বরী। তার এই মন্তব্যের পর যাদবপুর-কাণ্ড ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল
রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে জনপ্রতিনিধিরা
দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজের সাজে তুলে ধরতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, পরিবারের আবেগঘন পোস্টে সামনে এল মর্মান্তিক মৃত্যুর খবর
সুখবর গোপনই রেখেছিলেন প্রস্মিতা, আচমকা বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুপম
সময়মতো হাসপাতালে, বড় বিপদ এড়ালেন রথিজিৎ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের