নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কলকাতার রাস্তায় ফের বেপরোয়া গাড়ির দাপট। বুধবার রাতে টালিগঞ্জের করুণাময়ী ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। হরিদেবপুরের দিকে যাওয়ার সময় তার গাড়িতে আচমকাই ধাক্কা মারে একটি দ্রুতগামী লরি। ধাক্কার জেরে গাড়ির ডানদিকের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে অভিনেতা এবং তার চালক বড় কোনও আঘাত পাননি।

জয়জিতের দাবি, দুর্ঘটনার সময় তার গাড়ি নির্দিষ্ট লেনে এবং নিয়ন্ত্রিত গতিতেই চলছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা লরিটিকে বেসামাল অবস্থায় এগিয়ে আসতে দেখা যায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তার গাড়ির ডানদিকে ধাক্কা মারে। অভিনেতা জানিয়েছেন, তিনি চালকের পাশের আসনে বসেছিলেন। পিছনের আসনে কেউ থাকলে দুর্ঘটনার প্রভাব আরও ভয়াবহ হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ঘটনার পরেই জয়জিৎ হরিদেবপুর থানায় যান। তার অভিযোগ, সেখানে দুর্ঘটনার একটি সাধারণ সড়ক দুর্ঘটনার প্রতিবেদন করা হয়। কিন্তু শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও লরিটিকে শনাক্ত করার জন্য পুলিশের তরফে তৎক্ষণাৎ কোনও সক্রিয় উদ্যোগ দেখতে পাননি তিনি। তার প্রশ্ন, ফুটেজ খতিয়ে দেখে লরিটির নম্বর বা চালককে শনাক্ত করার চেষ্টা করা হল না কেন?

পরে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তার বক্তব্য, রাতের শহরে বেপরোয়া গাড়ি চালানো শুধু একটি দুর্ঘটনার কারণ নয়, বড় ধরনের প্রাণহানিও ঘটাতে পারে। তাই এমন ঘটনায় দ্রুত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্ত গাড়ি ও চালককে চিহ্নিত করা জরুরি। অল্পের জন্য এবার বড় বিপদ এড়ালেও জয়জিতের এই অভিজ্ঞতা ফের কলকাতার রাতের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল
রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে জনপ্রতিনিধিরা
দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজের সাজে তুলে ধরতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, পরিবারের আবেগঘন পোস্টে সামনে এল মর্মান্তিক মৃত্যুর খবর
সুখবর গোপনই রেখেছিলেন প্রস্মিতা, আচমকা বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুপম
সময়মতো হাসপাতালে, বড় বিপদ এড়ালেন রথিজিৎ
পোষ্যের ক্লিনিক থেকে বেরিয়ে কাঁদতে দেখা গেল আজাদকে, ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা
দুলতে থাকা গাড়ি ঘিরে পুলিশের সন্দেহ, শেষমেশ থানায় অভি-ছুটি
ভিডিয়ো প্রকাশ্যে আসার পর শিল্পীর পোশাক ও নাচের ধরন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে
নিষিদ্ধ পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগ, তিন তারকার কাছে জবাব চাইল এফডিএ
‘দামু’র পরিচালককে হারিয়ে শোকের ছায়া, শেষ হল টলিউডের এক উজ্জ্বল অধ্যায়
সুনীতার মন্তব্যে ক্ষুব্ধ গোবিন্দা, নিজের সীমার মধ্যে থাকুন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের