নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - একসময় ‘সিরিয়াল কিসার’ নামেই বেশি পরিচিত ছিলেন ইমরান হাশমি। পর্দায় একের পর এক চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে তার সেই ইমেজ বদলেছে। বেশ কিছুদিন বড় পর্দায় সেভাবে দেখা না গেলেও এবার ‘আওয়ারাপন ২’এর হাত ধরে নতুনভাবে ফিরেছেন অভিনেতা। সবচেয়ে বড় বিষয়, কোনও চুম্বন দৃশ্য ছাড়াই ছবির সাফল্য দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।

ইমরানের এই কামব্যাকের সবচেয়ে বড় প্রমাণ মিলেছে বক্স অফিসে। মুক্তির পর থেকেই ‘আওয়ারাপন ২’ দর্শকদের ভালো সাড়া পেয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপন’। প্রায় ১৯ বছর পর ছবির দ্বিতীয় পর্ব নিয়েও দর্শকদের আগ্রহ দেখা গেল। ছবির ব্যবসাই তার প্রমাণ।

বক্স অফিসের হিসাবও বেশ নজরকাড়া। প্রথম দিনে ছবিটি ২৩.৪০ কোটি টাকা আয় করে। এরপর শুক্রবার ২৩.৪০ কোটি, শনিবার ৩৪.০৯ কোটি এবং রবিবার ২৬.৮২ কোটি টাকা ব্যবসা করে। সোমবার ১০.০৬ কোটি, মঙ্গলবার ১০.২৬ কোটি সহ বুধবার প্রায় ৭ কোটি টাকা আয় করে ছবিটির মোট দেশীয় ব্যবসা ১১১.৬৩ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি বিশ্বব্যাপী ছবিটির আয় ১৫০ কোটি টাকা পেরিয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ‘টাইগার থ্রি’এর মতো বড় ছবিতে দেখা গেলেও সেটি ছিল মাল্টিস্টারার ছবি। সেখানে সলমন খানের জনপ্রিয়তাও বড় ভূমিকা রেখেছিল। কিন্তু ‘আওয়ারাপন ২’এ ইমরানই মূল আকর্ষণ। তার স্ত্রী পরভিনও এই সাফল্যে খুশি। তিনি জানিয়েছেন, এই জায়গায় পৌঁছতে ইমরানের ২৩ বছর সময় লেগেছে। জীবনে অনেক সাফল্য ও ব্যর্থতা এলেও তিনি থেমে যাননি। তাই এবার চুম্বন নয়, নিজের অভিনয় ও গল্পের জোরেই ইমরান হাশমি দেখালেন আসল ম্যাজিক।
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল
রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে জনপ্রতিনিধিরা
দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজের সাজে তুলে ধরতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, পরিবারের আবেগঘন পোস্টে সামনে এল মর্মান্তিক মৃত্যুর খবর
সুখবর গোপনই রেখেছিলেন প্রস্মিতা, আচমকা বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুপম
সময়মতো হাসপাতালে, বড় বিপদ এড়ালেন রথিজিৎ
পোষ্যের ক্লিনিক থেকে বেরিয়ে কাঁদতে দেখা গেল আজাদকে, ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা
দুলতে থাকা গাড়ি ঘিরে পুলিশের সন্দেহ, শেষমেশ থানায় অভি-ছুটি
ভিডিয়ো প্রকাশ্যে আসার পর শিল্পীর পোশাক ও নাচের ধরন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে
নিষিদ্ধ পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগ, তিন তারকার কাছে জবাব চাইল এফডিএ
‘দামু’র পরিচালককে হারিয়ে শোকের ছায়া, শেষ হল টলিউডের এক উজ্জ্বল অধ্যায়
সুনীতার মন্তব্যে ক্ষুব্ধ গোবিন্দা, নিজের সীমার মধ্যে থাকুন
রেখার ইংরেজি শেখানোর মাঝে পঙ্কজের মজার স্বীকারোক্তি, মুহূর্তেই হাসিতে ফেটে পড়ল মেলবোর্নের মঞ্চ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের