নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - জেন জি-কে নিয়ে বিতর্কের মাঝেই নিজেকে ‘জেন আলফা’ বলে দাবি করলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত। নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনকারী যুবসমাজকে ঘিরে তার মন্তব্যের পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। তবে কঙ্গনার দাবি, তিনি জেন জি-কে অপমান করেননি। তার বক্তব্য ছিল প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির নেতৃত্বে হওয়া জমায়েতকে নিয়ে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেখানে একটি ছোট মেয়েকে জেন জি ইনফ্লুয়েন্সারের মতো লেটুস খাওয়ার প্রচার করতে দেখা যায়। সেই ভিডিও শেয়ার করে জেন জি ও জেন আলফার মধ্যে তুলনা করেন তিনি। এরপরই কঙ্গনা জানান, তিনি এবার নিজেকে ‘জেন আলফা’ বলবেন। তার দাবি, এই প্রজন্ম প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলে এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকে।

এরপর আরও একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। সেখানে এক শিশুকে সৈনিকের পোশাকে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি জেন আলফার মধ্যে দেশপ্রেমের প্রশংসা করেন। তার মতে, নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসা রয়েছে। জেন জি নিয়ে বিতর্কের মধ্যেই কঙ্গনার এমন মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে।

এর পাশাপাশি ‘বন্দে মাতরম’ নিয়ে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মন্তব্যেরও সমালোচনা করেছেন কঙ্গনা। শর্মিলা বলেছিলেন, গানটির প্রথম দুটি স্তবক তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য হলেও পরের অংশে হিন্দু দেবদেবীর উল্লেখ থাকায় কিছু ধর্মের মানুষের কাছে তা গ্রহণ করা কঠিন হতে পারে। এর জবাবে কঙ্গনা হিন্দু-মুসলিম বিভাজন ভুলে একে অপরকে আপনজন হিসেবে দেখার বার্তা দেন। ফলে তার একাধিক মন্তব্য নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের