6a8958296135a_WA_1787385593300
আগস্ট ২২, ২০২৬ দুপুর ০২:০১ IST

অঞ্জন যখন সংসারের দায়িত্ব নিতে পারেননি, তখন একাই সবটা আগলে রেখেছিলেন ছন্দা! ৪৭ বছরের দাম্পত্যের অজানা কথা ফাঁস

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৪৭ বছরের দাম্পত্য জীবন নিয়ে এবার নিজের জীবনের নানা কথা অকপটে শেয়ার করলেন অভিনেতা গায়ক তথা পরিচালক অঞ্জন দত্ত। স্ত্রী ছন্দা দত্তের সঙ্গে তার সম্পর্কের পথ সবসময় মসৃণ ছিল না। কাজের ব্যস্ততা, ভুল বোঝাবুঝি এবং মান-অভিমান সবকিছুর মধ্য দিয়েই তাদের সম্পর্ক এগিয়েছে। সম্প্রতি নিজের নতুন ছবি ‘দেরি হয়ে গেছে’ নিয়ে কথা বলার সময়ই দাম্পত্য জীবন নিয়ে নানা অভিজ্ঞতার কথা জানান অঞ্জন।

অঞ্জন জানান, তার জীবনে এমন কঠিন সময়ও এসেছে যখন তিনি নিজেই একসময় সংসারের দায়িত্ব ঠিকভাবে নিতে পারেননি। সেই সময় স্ত্রী ছন্দাই সংসার সামলেছেন। পরিবারকে ধরে রাখার পাশাপাশি তাকে নানা কথাও শুনতে হয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্জনও আত্মীয়দের কটাক্ষের মুখে পড়েছিলেন। তবে এই কঠিন সময়ে কয়েকজন কাছের মানুষ তাদের পাশে ছিলেন। মৃণাল সেন, অপর্ণা সেন সহ বুদ্ধদেব দাশগুপ্ত ছন্দার সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি বুঝে মন খারাপ না করার পরামর্শ দিয়েছিলেন।

দাম্পত্য সম্পর্ক নিয়ে অঞ্জনের ভাবনাও বেশ স্পষ্ট। তার মতে, শুধু ভালোবাসা দিয়ে কোনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ভুল হলে তা স্বীকার করতে হয়। প্রয়োজন হলে নিজে থেকে ‘সরি’ বলতেও হয়। তার কথায়, ভুল বোঝাবুঝি জমিয়ে রাখলে সম্পর্ক আরও কঠিন হয়ে যায়। কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়া এবং একে অপরের পাশে থাকা। তবে কোনও সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতার সীমা পেরিয়ে গেলে সেখান থেকে সরে আসার পক্ষেও তিনি মত দিয়েছেন।

কাজের ব্যস্ততার কারণে স্ত্রীকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে বলেও জানিয়েছেন অঞ্জন। পরে তিনি বুঝেছেন, শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সংসার, সম্পর্ক দুটোই সামলানো কঠিন। তাই স্ত্রীকে সময় দেওয়া, একসঙ্গে জীবন উপভোগ করার গুরুত্ব বুঝেছেন তিনি। ছন্দা অবসর নেওয়ার পরও তাকে নিজের মতো করে কিছু করার উৎসাহ দিয়েছেন অঞ্জন। তার কথায়, দীর্ঘ সম্পর্ক টিকিয়ে রাখতে দু’জনেরই চেষ্টা দরকার। সব সম্পর্ক নিখুঁত হয় না, কিন্তু বোঝাপড়া, দায়িত্ববোধ, কঠিন সময়ে একে অপরের পাশে থাকাই একটি সম্পর্ককে দীর্ঘদিন ধরে রাখতে পারে।

আরও পড়ুন

চুলহীন ছবি ঘিরে তুমুল চর্চা , কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজন্যা
আগস্ট ২১, ২০২৬

মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী

ভোটে জিতেই গলার জোর বেড়েছে! যাদবপুর-কাণ্ডে শর্বরীকে নিশানা ঋদ্ধির
আগস্ট ২১, ২০২৬

ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির

মারবি যত বাড়বে মিছিল! যাদবপুর-কাণ্ডে শিরিনের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
আগস্ট ২১, ২০২৬

শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ঠান্ডা পানীয় অর্ডার করে চমক!সঙ্গে এল জীবন্ত আরশোলা, ক্ষোভে ফেটে পড়লেন শ্বেতা
আগস্ট ২১, ২০২৬

ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার

মৃত্যুর ৫ মাস পর রাহুলের গোপন প্রেম নিয়ে দাবি! মুখ খুললেন মৌমিতা
আগস্ট ২১, ২০২৬

রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা

যৌবন বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না ! বাবা রামদেবকে এবার কড়া জবাব কঙ্গনার
আগস্ট ২০, ২০২৬

রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী

হঠাৎ সজোরে ধাক্কা! টালিগঞ্জে কী ঘটেছিল অভিনেতা জয়জিতের সঙ্গে
আগস্ট ২০, ২০২৬

বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা

চুমু নয়, অভিনয়েই বাজিমাত! আওয়ারাপন ২ এর দাপটে ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
আগস্ট ২০, ২০২৬

একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন

কোর্টে সুনীতা, ফের ডিভোর্সের গুঞ্জন! গোবিন্দাকে নিয়ে মিলল বড় খবর
আগস্ট ১৯, ২০২৬

ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার

শুক্রাচার্যের রূপে অক্ষয় খান্না, লুক দেখেই হইচই নেটপাড়ায়!
আগস্ট ১৯, ২০২৬

‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল

চুরা লিয়া গাইতেই বিপত্তি! ঋতুপর্ণার গান শুনে নেটপাড়ায় হাসির রোল
আগস্ট ১৯, ২০২৬

‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল

দেবের দাদাগিরিতে রাজনীতির মহামিলন ! নতুন প্রোমো ঘিরে নেটপাড়ায় তুমুল চর্চা
আগস্ট ১৯, ২০২৬

রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে জনপ্রতিনিধিরা

দেশের মাটির গল্প শাড়িতে! স্বাধীনতা দিবসে নীতা আম্বানির সাজে ফুটল ‘ট্রি অফ লাইফ’
আগস্ট ১৮, ২০২৬

দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজের সাজে তুলে ধরতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি

মাত্র ২৭ বছরেই থেমে গেল পথচলা! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ
আগস্ট ১৭, ২০২৬

শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, পরিবারের আবেগঘন পোস্টে সামনে এল মর্মান্তিক মৃত্যুর খবর

শ্রাবণের শেষ সোমবার পুত্রসন্তানের বাবা হলেন অনুপম রায়।
আগস্ট ১৭, ২০২৬

সুখবর গোপনই রেখেছিলেন প্রস্মিতা, আচমকা বাবা হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুপম

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের