6a89c989817dd_WA_1787414541960
আগস্ট ২২, ২০২৬ রাত ০৯:৪৯ IST

রাজনীতিতে নামার টোপ!দিদি আমাকে এমপি-এমএলএ করে দেবে বলেছিলেন, বিস্ফোরক ইন্দ্রাণী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় তৃণমূলের হয়ে একাধিকবার প্রচারে দেখা গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে। দলের বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত থাকতেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও প্রচারে ছুটে যেতেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে দলের হয়ে এত কিছু করলেও রাজনৈতিকভাবে কোনও পদ বা দায়িত্ব পাননি বলে আক্ষেপ ইন্দ্রাণীর। তার দাবি, অনেক জুনিয়র অভিনেত্রী সাংসদ বা বিধায়ক হয়েছেন। মমতা চাইলে তাকেও সেই সুযোগ দিতে পারতেন।

ইন্দ্রাণী জানিয়েছেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ‘স্টার ক্যাম্পেইনার’ করেছিলেন, বিভিন্ন সভায় ডাকা হত। অভিনেত্রীর কথায়, তিনি কখনও বিনা পারিশ্রমিকে প্রচার করেননি। যেভাবে পারিশ্রমিক নিয়ে মাচা অনুষ্ঠানে যান, সেভাবেই রাজনৈতিক কর্মসূচিতেও গিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে আর প্রচারে যেতে পারেননি। ইন্দ্রাণীর দাবি, মমতা তাকে বলেছিলেন, তাকে সাংসদ বা বিধায়ক করে দেবেন। কিন্তু কোনও কারণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তবে এর জন্য মমতাকে দোষ দিতে চান না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাকে নিয়ে যে কটাক্ষ হয়েছিল, সেবিষয়েও মুখ খুলেছেন ইন্দ্রাণী। তার দাবি, ভোটের ফল প্রকাশের পরই তিনি নতুন সরকারকে সৌজন্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরপর তাকে নানা ধরনের মন্তব্যের মুখে পড়তে হয়। কেউ কেউ প্রশ্ন করেন, এতদিন তৃণমূলের হয়ে প্রচার করার পর তিনি কীভাবে নতুন সরকারকে শুভেচ্ছা জানালেন। ইন্দ্রাণী অবশ্য জানিয়েছেন, এসব মন্তব্য নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। তার দাবি, রাজ্যে বিজেপির হাওয়া তিনি ভোটের আগেই বুঝতে পেরেছিলেন।

এদিকে ইন্দ্রাণীর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নানা জল্পনা ছড়িয়েছে। বিশেষ করে তার ২৬ বছরের দাম্পত্য নিয়ে বিচ্ছেদের গুঞ্জন তৈরি হয়েছিল। সেই জল্পনাও সরাসরি খারিজ করেছেন অভিনেত্রী। ইন্দ্রাণীর কথায়, ২৬ বছর ধরে তার বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ করার কোনও কারণ তিনি দেখছেন না। তার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা খুব ভালো বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ-শুভশ্রী, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক তারকাকেই এমন গুঞ্জনের মুখে পড়তে হয় বলে মন্তব্য করেছেন ‘শ্রীময়ী’ অভিনেত্রী।

আরও পড়ুন

অঞ্জন যখন সংসারের দায়িত্ব নিতে পারেননি, তখন একাই সবটা আগলে রেখেছিলেন ছন্দা! ৪৭ বছরের দাম্পত্যের অজানা কথা ফাঁস
আগস্ট ২২, ২০২৬

সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন

চুলহীন ছবি ঘিরে তুমুল চর্চা , কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজন্যা
আগস্ট ২১, ২০২৬

মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী

ভোটে জিতেই গলার জোর বেড়েছে! যাদবপুর-কাণ্ডে শর্বরীকে নিশানা ঋদ্ধির
আগস্ট ২১, ২০২৬

ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির

মারবি যত বাড়বে মিছিল! যাদবপুর-কাণ্ডে শিরিনের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
আগস্ট ২১, ২০২৬

শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ঠান্ডা পানীয় অর্ডার করে চমক!সঙ্গে এল জীবন্ত আরশোলা, ক্ষোভে ফেটে পড়লেন শ্বেতা
আগস্ট ২১, ২০২৬

ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার

মৃত্যুর ৫ মাস পর রাহুলের গোপন প্রেম নিয়ে দাবি! মুখ খুললেন মৌমিতা
আগস্ট ২১, ২০২৬

রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা

যৌবন বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না ! বাবা রামদেবকে এবার কড়া জবাব কঙ্গনার
আগস্ট ২০, ২০২৬

রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী

হঠাৎ সজোরে ধাক্কা! টালিগঞ্জে কী ঘটেছিল অভিনেতা জয়জিতের সঙ্গে
আগস্ট ২০, ২০২৬

বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা

চুমু নয়, অভিনয়েই বাজিমাত! আওয়ারাপন ২ এর দাপটে ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
আগস্ট ২০, ২০২৬

একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন

কোর্টে সুনীতা, ফের ডিভোর্সের গুঞ্জন! গোবিন্দাকে নিয়ে মিলল বড় খবর
আগস্ট ১৯, ২০২৬

ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার

শুক্রাচার্যের রূপে অক্ষয় খান্না, লুক দেখেই হইচই নেটপাড়ায়!
আগস্ট ১৯, ২০২৬

‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল

চুরা লিয়া গাইতেই বিপত্তি! ঋতুপর্ণার গান শুনে নেটপাড়ায় হাসির রোল
আগস্ট ১৯, ২০২৬

‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল

দেবের দাদাগিরিতে রাজনীতির মহামিলন ! নতুন প্রোমো ঘিরে নেটপাড়ায় তুমুল চর্চা
আগস্ট ১৯, ২০২৬

রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে জনপ্রতিনিধিরা

দেশের মাটির গল্প শাড়িতে! স্বাধীনতা দিবসে নীতা আম্বানির সাজে ফুটল ‘ট্রি অফ লাইফ’
আগস্ট ১৮, ২০২৬

দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজের সাজে তুলে ধরতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি

মাত্র ২৭ বছরেই থেমে গেল পথচলা! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ
আগস্ট ১৭, ২০২৬

শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, পরিবারের আবেগঘন পোস্টে সামনে এল মর্মান্তিক মৃত্যুর খবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের