নিজস্ব প্রতিনিধি , কেরল - অসংখ্য পরকীয়ার অভিযোগ রয়েছে কেরলের পরিবহন মন্ত্রী কেবি কুমারের বিরুদ্ধে। স্ত্রী বিধু মেনন এহেন অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। বিতর্কে জর্জরিত হয়ে এবার সাফাই গাইলেন কেবি কুমার। যাবতীয় অভিযোগ অস্বীকার করে তার মন্তব্য , ভালবাসাই যায় , সেটা অপরাধ হতে পারে না।
বিধু মেনন জানিয়েছিলেন , "আমি বাড়িতে গিয়ে সরাসরি বেডরুমে ঢুকে যা দেখেছিলাম তা এখানে বলার মতো নয়। অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখি দু’জনকে। আমি ওঁদের ছবি ও ভিডিও তুলেছি। যা এখনও আমার কাছেই রয়েছে। এই ঘটনার ছবি তোলার জন্য সেদিন ওর ড্রাইভার আমায় থামানোর চেষ্টা করে। পরে মন্ত্রীর কয়েকজন স্টাফ আমার গায়েও হাত তোলে।"
এই বিতর্কের মাঝে কেবি কুমারের মন্তব্য , "অভিযোগ সত্যিই না মিথ্যে সেটা তো পরের বিষয়। এটা খুবই ব্যক্তিগত যেখানে নাক গলানো উচিত নয়।ভালোবাসা অপরাধ নয়। সকলেরই প্রেমের অভিজ্ঞতা আছে। এটা চলতে থাকবে।"
উল্লেখ্য , কেরলের পরিবহন মন্ত্রী কেবি কুমারের বিরুদ্ধে দাম্পত্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন তার প্রথম স্ত্রীও। শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছিলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠিও লেখেন তিনি। এরপর ফের নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। একাধিক বিতর্কে জর্জরিত হয়ে বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথিসানের তরফে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের