68e65f35bf4d2_IMG-20251008-WA0261
অক্টোবর ০৮, ২০২৫ বিকাল ০৬:২৫ IST

উৎসবের পর হালকা খেতে বানিয়ে ফেলুন তেল ছাড়া চিকেন স্ট্যু

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের মধ্যে প্রচুর তৈলাক্ত ফাস্ট ফুড খাওয়া দাওয়া হয়েছে। বাঙালিরা কয়েকটা দিন ভালই মেতেছিলেন খাওয়া দাওয়ায়। তবে পুজোর পর এবার শরীরের দিকে খেয়াল রাখতে হালকা কিছু খান। বানিয়ে ফেলুন তেল ছাড়া চিকেন স্ট্যু।

উপকরণ -

১ কেজি মাঝারি টুকরা করে কাটা হাড় সহ মুরগির মাংস
৬০০-৭০০ গ্রাম টক দই
২টি বড় পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
২-৩টি কাঁচা লঙ্কা
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
১ টেবিল চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ গরম মশলা
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
২চা চামচ কসুরি মেথি
স্বাদ মতো নুন
এক চামচ লেবুর রস
এক মুঠো মিহি করে কুচনো টাটকা ধনে পাতা ও পুদিনা পাতা

রন্ধন প্রণালী -

একটি বড় পাত্রে টক দই, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো করা গোলমরিচ, কসুরি মেথি, নুন সহ অর্ধেকটা গরম মশলা একসঙ্গে মিশিয়ে নিন। মশলা ও দইয়ের মিশ্রণে মুরগির টুকরোগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নিন, যাতে প্রতিটি টুকরায় সমানভাবে মশলা লাগে। অন্তত ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য ম্যারিনেট হতে দিন। আরও ভালো স্বাদের জন্য কয়েক ঘন্টার জন্য ফ্রিজেও রাখতে পারেন।

একটি নন-স্টিক প্যান আঁচে বসিয়ে তাতে ম্যারিনেট করা মুরগি এবং মিহি করে কুচি করা পেঁয়াজ দিন। প্রথমে আঁচ বাড়িয়ে রান্না করুন। ফুটতে শুরু করলেই, আঁচ কমিয়ে দিন এবং ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিন। মাংস থেকে বেরনো জল ও দইয়ে রান্না হবে মাংস। ১৫-২০ মিনিটের জন্য অল্প আঁচে রান্না হতে দিন। পাত্রের নিচে যাতে লেগে না যায় খেয়াল রাখুন। দরকার হলে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিন।

মুরগি সেদ্ধ হওয়ার পরেও যদি ঝোল খুব পাতলা মনে হয়, তবে ঢাকনা না দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন যাতে ঝোল কমে যায়। দই এবং পেঁয়াজেই ঝোল ঘন হয়ে যাবে। এরপর, কাঁচা লঙ্কা, বাকি গরম মশলা এবং কিছুটা কুচি করা টাটকা ধনে পাতা ও পুদিনা পাতা ছড়িয়ে আরও ২ মিনিট রান্না করুন। আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের