নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রোজ এক জলখাবার ভাল লাগেনা। তাড়াহুড়ো করতে গিয়ে স্বাস্থ্যের দিকে ধ্যান দেওয়া হয়না একেবারেই। তবে জলখাবার সময় প্রোটিনে ভরপুর হওয়া উচিত। তাই বেশি ঝামেলাও নেই আবার তাড়াতাড়ি বানিয়েও ফেলা যায়। জলখাবারে বানিয়ে ফেলতে পারেন দুইরকমের চিলা।
মেথি চিলা: বেসনের সঙ্গে মেথিশাক কুচিয়ে মিশিয়ে দিন। তার পর সেই মিশ্রণে হলুদগুঁড়ো, নুন, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি আর জল দিয়ে ভাল করে ফেটিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। ফ্রায়িং প্যানে ঘি গরম করে গোল গোল আকারে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মেথি চিলা।
বেসনের চিলা: বেসনের মধ্যে বাঁধাকপিকুচি, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি, ক্যাপসিকামকুচি, নুন, ধনেপাতাকুচি আর জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিয়ে অল্প তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বেসনের চিলা।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের