নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুগ ডাল মানেই সবার আগে মনে আসে ভাতের কথা। মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঙালিদের কাছে আবেগের মত। তবে সেই মুগ ডাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পপকর্ন যা চায়ের সঙ্গেই হোক বা জলখাবার জমে যেতে বাধ্য। এমনকি বাচ্চাদের টিফিনে দিলেও তারা ভীষণই পছন্দ করবে।
রন্ধন প্রণালী -
আধ কাপ ভাঙা মুগ ডাল ভাল করে বেছে জলে ভিজিয়ে রাখুন ৬-৭ ঘণ্টা। ডাল ফুলে ওঠার জন্য এই ধাপ খুবই গুরুত্বপূর্ণ। ভেজানো ডাল থেকে জল ঝরিয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে। একটি নরম কাপড়ে ডাল সমান ভাবে বিছিয়ে নিন। আধ ঘণ্টা এ ভাবেই রেখে দিন, যাতে হাওয়ায় সমস্ত আর্দ্রতা টেনে নেয়।
এরপর একটি কড়াইয়ে ১-২ টেবিল চামচ তেল গরম করুন। তেল ভাল করে গরম হলে আঁচ মাঝারি রাখুন। এর পর চামচ দিয়ে অল্প অল্প করে ডাল তেলে ছাড়ুন। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে চেপে দিন কড়াই। ডাল তেলের মধ্যে পড়ে ফুলে উঠবে এবং ধীরে ধীরে মুচমুচে ভাবও চলে আসবে। কড়াই মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে নিলে সমান ভাবে ভাজা হবে। সোনালি রং এলে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিন। মোটা টিস্যুর উপর রেখে বাড়তি তেল ঝরিয়ে নিন। সবগুলি ভাজা হলে গরম গরম পরিবেশন করুন। উপর থেকে নুন আর সামান্য চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নিতে হবে গরম অবস্থায়।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের