68fdd6049767a_IMG_9015
অক্টোবর ২৬, ২০২৫ দুপুর ০১:৩৪ IST

উৎসব কাটতেই ফের শহরে ডেঙ্গুর হানা, মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের ডেঙ্গির বলি এক গৃহবধূ। টানা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৪৪ বছর বয়সি ওই মহিলা। প্রথমে পরিবার থেকে সাধারণ জ্বর ভেবে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় তীব্র ক্ষোভের মুখে প্রশাসন।

ডেঙ্গির প্রকোপে গোটা সোনারপুর ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দারা 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গি আক্রান্ত মৃতা রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম সরণীর বাসিন্দা। জ্বর থেকে ক্রমে অবস্থার অবনতি হতে থাকায় পরে তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ায় তাঁকে দ্রুত ভর্তি করা হয় এম আর বাঙুর হাসপাতালে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার।

আক্রান্ত একাধিক 

পরিবার জানিয়েছে , মাত্র তিন সপ্তাহ আগে অর্থাৎ ৬ অক্টোবর পরিবারেরই আর এক আত্মীয় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এক মাসের মধ্যে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পাড়ায়। আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যেও। ৩৫ নম্বর ওয়ার্ডের বহু মানুষ বর্তমানে জ্বর ও ডেঙ্গির উপসর্গে ভুগছেন বলে অভিযোগ। কেউ কেউ ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

বাসিন্দাদের একাংশের বক্তব্য, “প্রতি বছর একই ছবি দেখা যায়। জল জমে থাকে, মশার উপদ্রব বেড়ে যায়। পৌরসভার তরফে তখন ফগিং হয় কয়েকদিন, তারপর আবার আগের মতো অবস্থা। গত কয়েক মাস ধরে ওয়ার্ড জুড়ে নিকাশির অবস্থা অত্যন্ত খারাপ। 

আবর্জনা ভর্তি ড্রেন 

সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল জমে যায়। সেই জল দিনের পর দিন নোংরা অবস্থায় পড়ে থাকে। নালা-নর্দমা পরিষ্কারের কাজ ঠিকমতো না হওয়ায় সেখানে মশার বংশবিস্তার বেড়ে চলেছে।

স্থানীয়দের অভিযোগের সুরেই মিলেছে চিকিৎসকদের উদ্বেগের সুর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, এই মরশুমে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় ডেঙ্গির সংক্রমণ বেড়েছে। রাজপুর সোনারপুর পুরসভার কয়েকটি ওয়ার্ড বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে পুরসভা প্রশাসনকে এলাকায় বিশেষ ফগিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে।

মৃতার স্বামী কল্যাণ সর্দার 

মৃতার স্বামী কল্যাণ সর্দার জানান, “আমরা বহুবার কর্পোরেশনকে জানিয়েছি। তবে প্রশাসন বা কাউন্সিলর কারোর দিক থেকেই কোনরকম সহযোগিতা পাইনি। পরিষ্কারের নামে শুধু মাত্র ড্রেনে ব্লিচিং পাউডার ছড়ানো হতো। স্ত্রীকে হারালাম, বাচ্চাদের নিয়ে এখন আতঙ্কে রয়েছি।”

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের