নিজস্ব প্রতিনিধি , মালদহ - উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সাংসদ খগেন মুর্মুর ছবি প্রকাশিত হওয়ার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে ওঠে। এই ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে তীব্র বিক্ষোভ করছে বিজেপি।
সূত্রের খবর, বিজেপি সাংসদের আহত হওয়ার ঘটনায় কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি। কলকাতার পাশাপশি একাধিক জেলায় বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার পরেই উত্তর মালদহের বিভিন্ন এলাকায় পথ অবরোধ এবং সড়ক জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সাংসদ খগেন মুর্মুর গড় গাজলে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন ও জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং। ইংরেজবাজারে রথবাড়ি মোড়েও জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় দক্ষিণ মালদহ জেলা বিজেপি। বিক্ষোভ চলাকালীন এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী বিজেপি নেতাদের অভিযোগ, 'তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করে বিজেপিকে দমন করার চেষ্টা করছে। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে মমতার সরকার। আক্রমণ চালিয়ে মমতা ভেবেছে বিজেপিকে দমন করা যাবে। কিন্তু যত আক্রমণ হবে বিজেপি ততই বাড়বে। এর আগেও হামলা চালিয়ে ২০০ জন বিজেপি কর্মীকে শহিদ করেছে। আসছে ২৬ এ বিজেপি এই সব কিছুর শোধ নেবে। এই তৃণমূলকে উপড়ে ফেলতে বিজেপি আরও বেশি শক্তিশালী হবে।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের