নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজো শুরুর আগেই বড়সড় ধাক্কা উত্তরবঙ্গগামী যাত্রীদের। পরিকাঠামো উন্নয়নের স্বার্থে ১১৩ টি ট্রেন বাতিল করল পূর্ব রেল। যার জেরে ভোগান্তির মুখে পড়তে চলেছে উত্তরবঙ্গগামী যাত্রীরা।
সূত্রের খবর, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেন। বাতিল ট্রেনগুলির মধ্যে মোট ৪০টি এক্সপ্রেস ও ৮টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ-ডাউনে ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ও কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২৮ আগস্ট থেকেই ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে। মূলত রেল পরিকাঠামোর উন্নয়নের জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এর ফলে উৎসবের মরশুমে উত্তরবঙ্গগামী বহু যাত্রী সমস্যায় পড়বেন বলে আশঙ্কা।
বাতিল হওয়া ট্রেনগুলির তালিকায় রয়েছে শতাব্দী এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্জনজঙ্ঘা ও রাধিকাপুর এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। মালদহ টাউনগামী কিছু ট্রেন রামপুরহাট পর্যন্ত সীমিত থাকবে। একই সঙ্গে কামাখ্যা ও রাধিকাপুরগামী কয়েকটি ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের