নিজস্ব প্রতিনিধি , সিকিম - পাহাড়ি রাস্তায় ধসের ঘটনা নতুন নয়। উত্তর সিকিমে প্রায়ই পর্যটকরা সমস্যার সম্মুখীন হন। এবার সদ্য নির্মিত একটি সেতু ভেঙে বিরাট বিপর্যয়। ফলে লাচেনের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাস্তা বন্ধ রেখে চলছে উদ্ধারকাজ। খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।
উত্তর সিকিমের লাচেনে তাড়ামচু এলাকায় সম্প্রতি একটি সেতু তৈরি করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে তার উদ্বোধন হয়। এই সেতুর মাধ্যমে সিকিমের পার্বত্য এলাকায় পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত কিছুটা সুগম হয়েছিল। তবে একমাসের মধ্যেই বিপত্তি।অনির্দিষ্টকালের জন্য বন্ধ লাচেনের যোগাযোগ ব্যবস্থা।
চুংথাং থেকে লাচেনের দিকে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। সম্পূর্ণ অবরুদ্ধ। সেখানে আটকে রয়েছেন শতাধিক পর্যটক। রাস্তার বরফ সরিয়ে পর্যটকদের উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজ শুরু করেছেন সেনাসহ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, বর্ডার রেড অর্গানাইজেশনের আধিকারিকেরা। গোটা ঘটনার দিকে নজর রাখছে সিকিম প্রশাসন। তাদের গ্যাংটকের দিকে নিয়ে আসাই লক্ষ্য প্রশাসনের।
উল্লেখ্য , গত কয়েক সপ্তাহ ধরে সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দুর্যোগ চলছে। ঝড়বৃষ্টি লেগেই আছে। সিকিমে তুষারপাতও হচ্ছে ঘন ঘন। আবহাওয়া পরিস্থিতি বিচার করেই পর্যটকদের দ্রুত সরিয়ে আনতে মরিয়া সিকিম প্রশাসন।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের