নিজস্ব প্রতিনিধি, দিল্লি – রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন। তার ঠিক আগের দিন উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করল ওড়িশা এবং তেলঙ্গানার দুই প্রধান বিরোধী দল যথাক্রমে বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) এবং বিজেডি (বিজু জনতা দল)। দুই দলের তরফ থেকেই সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে।
তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র তথা বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও বলেছেন, “তেলঙ্গানায় ইউরিয়ার ঘাটতি নিয়ে কৃষকেরা দুর্দশার মুখে পড়েছেন। তাঁদের প্রতি সহানুভূতি জানাতে আমাদের দল ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে নোটা থাকলে বিআরএস নোটা বিকল্পটি ব্যবহার করত।“
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের তরফে বিজেডির রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য তথা সাংসদ সস্মিত পাত্র জানিয়েছেন, “আমরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’, দু’টি জোট থেকেই সমদূরত্ব বজায় রাখতে চাই। আমাদের আমাদের সম্পূর্ণ মনোযোগ ওড়িশা এবং তার সাড়ে চার ৪ কোটি মানুষের উন্নয়নের উপর।“
অন্যদিকে আবার ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি, অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডিকে সমর্থন করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি জানিয়েছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁকে অনুরোধ জানিয়েছিলেন, যাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন করেন তিনি। সেই অনুরোধের জন্যই প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে সমর্থন করেছেন তিনি।
এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক বেশ কঠিন! জগদীপ ধনকড়ের সময় লোকসভায় বিজেপির ছিল ৩০২ জন সাংসদ। তবে এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে বিজেপির ২৩৫ জন সাংসদ। লোকসভায় কংগ্রেসের ছিল মাত্র ৫৪ টি আসন। তবে এবার তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে বেশ কঠিন পরীক্ষা দিতে চলেছে দুই পক্ষই।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের