নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ - দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগরে ঘনীভূত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় বা সাইক্লোন। যার নাম দেওয়া হয়েছে ‘মন্থা’। ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। সোমবার নিম্নচাপ থেকে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপটি। ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৬৫০ কিলোমিটার পশ্চিমে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে।
আগামী ২৭ অক্টোবর সকাল থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগরে ঘনীভূত হওয়া একটি নিম্নচাপ রেখা অন্ধ্রের বিশাখাপত্তনমের ওপর দিয়ে গতিশীল হতে চলেছে। এর প্রভাব পড়বে মূলত তামিলনাড়ুতে। এছাড়া ‘মন্থা’-র দাপট দেখা যাবে চেন্নাই, তিরুভাল্লুর, রানিপেট, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে। এই এলাকাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উপকূলবর্তী এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ১১০ কিলোমিটারের গণ্ডি। উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। সাইক্লোন ‘মন্থা’ নামটি থাইল্যান্ডের দেওয়া। মন্থার বাংলা অর্থ সুগন্ধী ফুল। মন্থার প্রভাবে বর্ষাকাল অনুভূত হতে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের