নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঘূর্ণিঝড় দিতওয়া শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূলের কাছাকাছি পৌঁছেও ভয়াবহ আকার ধারণ করেনি। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের নামতে চলেছে পারদ। আগামী কয়েক দিনে বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে অবস্থান করছে দুর্বল হয়ে যাওয়া দিতওয়া। উপকূল থেকে মাত্র ৩০–৩৫ কিলোমিটার দূরে থাকা সিস্টেমটি ধীরে ধীরে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। শক্তি হারিয়ে এটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে তাপমাত্রা কলকাতায় সর্বনিম্ন ২০°C, জেলার অনেক জায়গায় প্রায় ১৫°C।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার থেকেই তাপমাত্রার পতন শুরু হবে। আগামী তিন–চার দিনে পারদ কমতে পারে ২–৫ ডিগ্রি। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা নেমে আসতে পারে ১৫°C–এ, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ১১°C ছুঁতে পারে। পাশাপাশি কুয়াশার দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গজুড়ে। বহু জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
কলকাতায় সকালের কুয়াশার পর সর্বনিম্ন তাপমাত্রা ২০°C এবং সর্বোচ্চ 27°C নথিভুক্ত হয়েছে। বুধবার থেকেই উত্তর-পশ্চিম হাওয়া প্রবেশ করতে শুরু করেছে, যা শীতের আমেজ আরও বাড়াবে। শুক্রবার–শনিবার নাগাদ শহরের পারদ নেমে যাবে ১৫°C-এর ঘরে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের