নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিধানসভা নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা ছড়াল রাজ্য রাজনীতিতে। পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগ তুলে অনশন কর্মসূচিতে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের বিরুদ্ধে উন্নয়ন তহবিল খরচে ইচ্ছাকৃত বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তিনি।
বিধায়ক তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে পূর্বঘোষণা মতো বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ , তার বিধানসভা এলাকায় উন্নয়নের জন্য বরাদ্দকৃত MLALAD তহবিল দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারছেন না। প্রশাসনিক সহযোগিতার অভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প কার্যত বন্ধ হয়ে পড়েছে বলে দাবি তার। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন থেকে।
অনশন কর্মসূচি শুরু করে শঙ্কর ঘোষ বলেন , ' MLALAD-এর জন্য বরাদ্দ অর্থ এমনিতেই খুব সীমিত। তার উপর সেই অর্থও যদি খরচ করতে না দেওয়া হয়, তাহলে উন্নয়ন কীভাবে হবে? সরকার ও প্রশাসনের তরফে কোনও সহযোগিতা পাচ্ছি না। এই কারণেই আজ অনশন শুরু করেছি। প্রয়োজনে আগামীকালও অনশন চলবে।'
বিজেপি বিধায়কের আরও দাবি, শুধু তিনিই নন, রাজ্যের অন্যান্য বিরোধী দলের বিধায়করাও একই ধরনের সমস্যার মুখে পড়ছেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী বিধায়কদের উন্নয়নমূলক কাজ পরিকল্পিতভাবে আটকে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠানো হলেও কোনও সাড়া মেলেনি বলেই অভিযোগ তার।
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের