নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠলো গঙ্গাসাগর উপকূল। রাতভর ভারী বৃষ্টির সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। যার জেরে কাকদ্বীপ সংলগ্ন এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। সমুদ্র ক্রমশ অশান্ত হয়ে ওঠায় মাঝি সহ পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। উপকূলবর্তী এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা।
প্রশাসন সূত্রে জানা গেছে , নিম্নচাপ ভরা কোটালের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে কোনো ট্রলার নামাতে নিষেধ করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। পূর্ণার্থীদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। মৎসজীবীদেরও দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা। নতুন করে নির্দেশ না পাওয়া পর্যন্ত সকলকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে আবহাওয়া দফতরের কর্মীদের বক্তব্য,'বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ সহ ওড়িশায় অতি ঘন নিম্নচাপ তৈরী হয়েছে। ১৪ থেকে ১৫ ফুট উচ্চতায় ঢেউ হচ্ছে সমুদ্রে। সেই জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে যে যারা বাইরে আছে তারা যেন দ্রুত ফিরে আসে। আমরা ইতিমধ্যেই ওয়ারলেসের মাধ্যমে ওদের সঙ্গে যোগাযোগ করেছি'।
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের