নিজস্ব প্রতিনিধি , বীরভূম - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে সরব হলেন বিজেপি যুব মোর্চা। রামপুরহাটে ১ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে অভিযুক্তের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য পোস্ট করা হয়েছে। এই ধরনের পোস্ট দেশের বহু মানুষের ভাবাবেগে আঘাত হানছে। সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিযোগের তীর রামপুরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্রম রাহীর বিরুদ্ধে। তিনি নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন। এই ঘটনায় রামপুরহাট শহর বিজেপি যুব মোর্চার সভাপতি দীনবন্ধু মণ্ডল রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যাতে এ ধরনের পোস্ট না করা হয়, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
ঘটনা প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার সভাপতি দীনবন্ধু মণ্ডলের বক্তব্য,'বেশ কয়েকদিন ধরে রামপুরহাটের বেশ কিছু ছেলে আমাদের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছিল। গতকালও আমরা এসেছিলাম বিনোদ শেখের নামে কমপ্লেন করতে। আজকেও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্রম রাহির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। অত্যন্ত নোংরা বিকৃত করে সে কিছু ছবি ভিডিও পোস্ট করেছিল যা মুখে বলার মতো নয়। আমরা ধৈর্যশীল হয়ে সমস্ত বিষয় সামাল দেওয়ার চেষ্টা করি। যেদিন আমাদের ধৈর্য হারাবে সেদিন আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবো। সবাইকে সাবধান হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি'।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের