নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মাটি খুঁড়তেই বেরিয়ে এল প্লাস্টিকের জারে লুকিয়ে রাখা তাজা বোমা। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমান তাজা বোমা ঊদ্ধার করা হয় । এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রামপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রামপুর এলাকায় তল্লাশি চালায় ফারাক্কা থানার বিশেষ টিম। সন্দেহভাজন হিসেবে প্রথমে স্থানীয় বাসিন্দা আনিকুল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এলাকার একটি লিচু বাগানে অভিযান চালায়। সেখানে মাঠি খুঁড়ে একটি বড় প্লাস্টিকের জার উদ্ধার হয়। তার মধ্যে প্রায় ৫০ টা তাজা বোমা পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ,এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই এই বোমা গুলি মজুত করে রাখা হয়ে ছিল। বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়ার্ড ডাকা হয়। পাশাপাশি এলাকা ঘিরে নিরাপত্তা জারি করা হয়।
পুলিশ কর্তৃপক্ষ থেকে বলা হয় , 'বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার হওয়া বোমা গুলি কথা থেকে আনা হয়েছিল, স্থানীয় ভাবে কোথাও তৈরী হয়েছিল কি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় আর কেও জড়িত আছে কি না , তাও তদন্ত করে দেখা হবে। ধৃত আনিকুল শেখকে সোমবার আদালতে তোলা হবে।'
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের