নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জঙ্গলের মধ্যে একটি বাগানবাড়ি থেকে এক নাবালিকাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদে। অভিযানে নেমে ১ যুবককে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলের মধ্যে একটি বাগানবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে যুবকটিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে সেখানে আটকে রাখা হয়েছিল। অভিযোগকারীদের দাবি, পরে তাকে অন্যত্র পাচারের পরিকল্পনাও ছিল। উদ্ধারের পর নাবালিকাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে নাবালিকার পরিবারের একজন সদস্যের বক্তব্য,'হাসনাবাদ থানা থেকে ফোন করে জানানো হয় যে, জঙ্গলের ভেতরের একটি বাগানবাড়িতে আটকে রাখা ১ নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ভালোবাসার ফাঁদে ফেলে মেয়েটিকে সেখানে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে তাকে বাংলাদেশ বা ভারতের বাইরে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল। হাসনাবাদ থানার পুলিশ সুজন পাল খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় আমরা সুজন পালের কাছে কৃতজ্ঞ। আমাদের দাবি, এ ধরনের তথাকথিত লাভ জিহাদ সহ হিন্দু মেয়েদের টার্গেট করে পাচার করার ঘটনাগুলো সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা হোক'।
নাবালিকাটির বক্তব্য,'আমাকে নিয়ে গিয়ে আটকে রেখেছিলো। জোর করে তুলে নিয়ে গেছিলো। পরে পুলিশ আমাকে উদ্ধার করে আনে'।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের