নিজস্ব প্রতিনিধি , মালদহ - টাকা ধার নেওয়ার মাশুল হিসেবে মারধর সহ হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইংলিশবাজারে। চড়া সুদে টাকা খাটানোর অভিযোগে ১ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ইংরেজবাজার শহরের বালুচর এলাকায় বসবাস করেন অভিযোগকারী দম্পতি। ২০২৩ সালে টাকার প্রয়োজনে তারা অমরদীপ সাহার কাছ থেকে ৩০ হাজার টাকা মাসিক ১০ শতাংশ সুদে ধার নেন। প্রতি মাসে ৩ হাজার টাকা করে সুদ পরিশোধ করলেও ২০২৪ সালে অসুস্থতার কারণে নিয়মিত টাকা দিতে পারেননি। এরপরই অমরদীপ সাহা সহ তার সহযোগীরা বাড়িতে গিয়ে হুমকি দেন। অভিযোগকারীর স্ত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করেন। পাশাপাশি পথে ঘাটেও তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছেও গিয়েছিলেন তারা। কিন্তু কোনও সাহায্য পাননি। সরকার পরিবর্তনের পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের পর থেকেই অভিযুক্ত পলাতক বলে দাবি পরিবারের। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য,'এগুলো সম্পূর্ণ সাজানো উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। শর্মা নামের একজন আইনজীবী পেছন থেকে এসব ষড়যন্ত্র উসকে দিচ্ছেন। অমরদীপ সুদের ব্যবসা করেন না, বরং ব্যবসায় শেয়ারের টাকা দেন। আর কেউ টাকা ধার নিলে সেই টাকা তো ফেরত চাইবেই। কোথায়, কাকে, কীভাবে মারধর করা হয়েছে তার কোনো সত্যতা বা প্রমাণ নেই। পুরোটাই বানিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। আমাকে, আমার পরিবারকে সমাজে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম হাইলাইট করা হচ্ছে। উক্ত আইনজীবী এর আগেও মানহানির মামলা, বার অ্যাসোসিয়েশন সহ আয়কর সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ সহ আমার মেম্বারশিপ খারিজের নানাবিধ চেষ্টা চালিয়েছিলেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়'।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের