6a6750d592776_IMG-20260727-WA0054
জুলাই ২৭, ২০২৬ রাত ০৮:৪৯ IST

৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা , উত্তপ্ত জয়নগর

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। এবার জয়নগরে ৬৫ বছরের এক বৃদ্ধাকে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক সন্দেহভাজন যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তে নেমেছেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরাও। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে , ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধাটি বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় তিনি বাড়ির পিছনের কলাবাগানে মোচা কাটতে গেছিলেন। সেই সময় নির্জন এলাকায় এক যুবক তার উপর যৌন নিগ্রহ চালায়। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ। অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার কাছ থেকে প্রাথমিক অভিযোগ নেয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ১ সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সহ প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা। অভিযুক্তের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন । পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা প্রসঙ্গে বৃদ্ধাটির ভাইপো দীপ দাসের বক্তব্য,'আমার পিসি ওই বাগানে কলার মোচা কাটতে গেছিলেন। সেই সময় কিছু মদ্যপ নেশাগ্রস্ত লোক তাকে অনুসরণ করে। মুখে বিষাক্ত বা অজ্ঞান করার গ্যাস স্প্রে করে তাকে অচৈতন্য করে ফেলে। এরপর পিসিকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। ওই বাগানটি দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে। এর আগেও সেখানে চুরি ডাকাতির মতো নানা অপরাধ ঘটেছে। তাই আমরা বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলমুক্ত করার উদ্যোগ নিচ্ছি। আমি দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। সরকারের কাছে আবেদন যাতে প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এলাকার নারী সহ তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে রাস্তায় হেনস্থার মতো অপরাধ চিরতরে বন্ধ করার জন্য প্রশাসনিক সহযোগিতার দাবি জানাচ্ছি'।

আরও পড়ুন

ফারাক্কার লিচু বাগান থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা, গ্রেফতার এক
জুলাই ২৭, ২০২৬

গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড

আদিনা মসজিদই নাকি আদিনাথ মন্দির , শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিয়ে উত্তপ্ত হচ্ছে মালদহ
জুলাই ২৭, ২০২৬

শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের

প্রেমের সম্পর্কের নামে নাবালিকাকে আটক করার অভিযোগ , চাঞ্চল্য হাসনাবাদে
জুলাই ২৭, ২০২৬

১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! রামপুরহাট থানায় অভিযোগ বিজেপি যুব মোর্চার
জুলাই ২৭, ২০২৬

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী , সিকিম দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা
জুলাই ২৭, ২০২৬

২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

বীরভূমে নানুর দিবস ঘিরে উত্তেজনা , কাজল শেখের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি
জুলাই ২৭, ২০২৬

ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ

সরকার চলে গেলেও কমেনি অস্পর্ধা , খোদ মহিলাকে তুলে এনে অত্যাচার তৃণমূল নেতার
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার

হারিয়ে গেছে স্ত্রী-পুত্র , প্লাস্টিকের ঘরে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ নীলকান্ত
জুলাই ২৭, ২০২৬

বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা

DYFI - এর অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার অভিযোগ , বিজেপির সঙ্গে সংঘর্ষে উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

ঠিকা শ্রমিক পাঠানোর আড়ালে মানবপাচারের অভিযোগ , দুর্গাপুরে NIA-এর জালে গোলাম
জুলাই ২৭, ২০২৬

বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা

বারুইপুরের ছায়া এবার আসানসোলে , জঙ্গল থেকে উদ্ধার শিশুর দেহ
জুলাই ২৬, ২০২৬

পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

মুড়িগঙ্গায় ২ নৌকার সংঘর্ষ ! অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রী
জুলাই ২৬, ২০২৬

তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়

সুস্থ বলে ছুটি দিয়ে মরা রোগী ফেরত , দুর্গাপুরে আশ্চর্য চিটিংবাজি নার্সিংহোমের
জুলাই ২৬, ২০২৬

ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু  

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় পানাগড়ে কংগ্রেসের উচ্ছ্বাস, সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন কর্মীরা
জুলাই ২৬, ২০২৬

এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা

সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের সহায়তা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের