6a6706938b989_WhatsApp Image 2026-07-27 at 12.25.18
জুলাই ২৭, ২০২৬ দুপুর ০১:৪৩ IST

হারিয়ে গেছে স্ত্রী-পুত্র , প্লাস্টিকের ঘরে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ নীলকান্ত

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার -  জীবনের একের পর এক নির্মম আঘাতে আজ নিঃস্ব, একাকী এক বৃদ্ধ। একমাত্র ছেলে বছরের পর বছর ধরে নিখোঁজ। স্ত্রীকেও হারিয়েছেন দুর্ঘটনায়। মাথার উপর পাকা ছাদ নেই। প্লাস্টিকে ঘেরা ছোট্ট একটি ঘরই এখন তার শেষ আশ্রয়। মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ছোট কেশড়িবাড়ি এলাকার নীলকান্ত বর্মনের জীবনসংগ্রাম যেন সমাজের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  প্রায় ১৫ বছর আগে সংসারের আর্থিক অনটন দূর করতে আসামে কাজের উদ্দেশ্যে পাড়ি দেন নীলকান্ত বর্মনের একমাত্র ছেলে। কিন্তু তারপর থেকেই তিনি নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান মেলেনি। ছেলে নিখোঁজ হওয়ার কয়েক বছরের মধ্যেই জল আনতে গিয়ে স্থানীয় জলঢাকা নদীতে ডুবে মৃত্যু হয় নীলকান্তবাবুর স্ত্রীর। এরপর থেকেই সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। বর্তমানে বার্ধক্যের কারণে আর কোনও কাজ করতে পারেন না। প্লাস্টিকে ঘেরা একটি জরাজীর্ণ ঘরেই কোনওরকমে দিন কাটছে তার। পাশেই রয়েছে কালীরহাট প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা। স্কুল বন্ধ থাকলে খাবারেরও অনিশ্চয়তা তৈরি হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই কষ্টের জীবন কাটাচ্ছেন নীলকান্ত বর্মন। ঝড়বৃষ্টি, সাপের ভয় ন্যূনতম বাসযোগ্য পরিবেশের অভাব সত্ত্বেও ওই ঘরেই দিন রাত কাটাতে বাধ্য হচ্ছেন তিনি। তার জন্য স্থায়ী বাসস্থান সহ সরকারি সহায়তার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী দেবেন্দ্রনাথ বর্মনের বক্তব্য,'প্রায় ১৫ বছর ধরে উনি এখানে আছেন। ভাইজি আর কিছু আত্মীয়স্বজন আছে কিন্তু তারা কেউ খোঁজ নেয়না। কোনো জমিজমা কিছুই নেই ওনার। মাঝে মাঝে গিয়ে মিড ডে মিলের খাবার খেয়ে আসেন'।

আরও পড়ুন

ফারাক্কার লিচু বাগান থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা, গ্রেফতার এক
জুলাই ২৭, ২০২৬

গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড

আদিনা মসজিদই নাকি আদিনাথ মন্দির , শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিয়ে উত্তপ্ত হচ্ছে মালদহ
জুলাই ২৭, ২০২৬

শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের

৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা , উত্তপ্ত জয়নগর
জুলাই ২৭, ২০২৬

অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ

প্রেমের সম্পর্কের নামে নাবালিকাকে আটক করার অভিযোগ , চাঞ্চল্য হাসনাবাদে
জুলাই ২৭, ২০২৬

১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! রামপুরহাট থানায় অভিযোগ বিজেপি যুব মোর্চার
জুলাই ২৭, ২০২৬

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী , সিকিম দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা
জুলাই ২৭, ২০২৬

২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

বীরভূমে নানুর দিবস ঘিরে উত্তেজনা , কাজল শেখের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি
জুলাই ২৭, ২০২৬

ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ

সরকার চলে গেলেও কমেনি অস্পর্ধা , খোদ মহিলাকে তুলে এনে অত্যাচার তৃণমূল নেতার
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার

DYFI - এর অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার অভিযোগ , বিজেপির সঙ্গে সংঘর্ষে উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

ঠিকা শ্রমিক পাঠানোর আড়ালে মানবপাচারের অভিযোগ , দুর্গাপুরে NIA-এর জালে গোলাম
জুলাই ২৭, ২০২৬

বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা

বারুইপুরের ছায়া এবার আসানসোলে , জঙ্গল থেকে উদ্ধার শিশুর দেহ
জুলাই ২৬, ২০২৬

পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

মুড়িগঙ্গায় ২ নৌকার সংঘর্ষ ! অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রী
জুলাই ২৬, ২০২৬

তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়

সুস্থ বলে ছুটি দিয়ে মরা রোগী ফেরত , দুর্গাপুরে আশ্চর্য চিটিংবাজি নার্সিংহোমের
জুলাই ২৬, ২০২৬

ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু  

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় পানাগড়ে কংগ্রেসের উচ্ছ্বাস, সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন কর্মীরা
জুলাই ২৬, ২০২৬

এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা

সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের সহায়তা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের