নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রক্তদান মানেই জীবন বাঁচানোর অঙ্গীকার। কিন্তু সেই রক্ত ও প্লাজমাই ভিনরাজ্যে পাচারের মতন গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই অভিযোগের জেরেই এবার রাজ্যজুড়ে একযোগে অভিযানে নামল স্বাস্থ্য দফতর। কলকাতা-সহ একাধিক জেলার হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কে চলছে নথি খতিয়ে দেখার কাজ।
অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ও প্লাজমার একটি বড় অংশ স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই ভিনরাজ্যে পাঠানো হচ্ছিল। এই চক্রের সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন জড়িয়ে থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার কলকাতার বেলেঘাটার ওম ব্লাড ব্যাঙ্ক-সহ হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানিগঞ্জ ও রায়গঞ্জের একাধিক হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কে হানা দেন স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি প্রতিষ্ঠানের নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোথায় কত রক্ত সংগ্রহ হয়েছে, কীভাবে তা সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে এবং কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য দফতর।
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের