6a67538932488_IMG_20260727_180936
জুলাই ২৭, ২০২৬ রাত ০৯:০২ IST

আদিনা মসজিদই নাকি আদিনাথ মন্দির , শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিয়ে উত্তপ্ত হচ্ছে মালদহ

নিজস্ব প্রতিনিধি , মালদহ - ঐতিহাসিক আদিনা মসজিদকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করল পুলিশ প্রশাসন। তারকেশ্বর থেকে আদিনাথ শিবলিঙ্গ ধর্মীয় শোভাযাত্রার মধ্যে দিয়ে এসে পৌঁছাবে মালদহ। জেলায় প্রবেশের আগে থেকেই মসজিদ চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যদের। হিন্দু সংগঠনের তরফ থেকে আদিনাথ মন্দির ‘পুনরুদ্ধারের’ দাবি জানানো হয়েছে। মুসলিম সংগঠনের সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আহ্বান দিয়েছেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারকেশ্বর থেকে আদিনাথ শিবলিঙ্গ বহনকারী ধর্মীয় শোভাযাত্রা রবিবার মালদহের উদ্দেশে রওনা হয়। ঐতিহাসিক আদিনা মসজিদ চত্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ধর্মীয় কর্মসূচিকে সামনে রেখে গোটা এলাকায় ব্যারিকেড, কাঁটাতারের বেড়া, একাধিক নিরাপত্তা ঘাটি তৈরি করা হয়েছে। মোতায়েন রয়েছে জেলা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, গোয়েন্দা বিভাগ, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) এর আধিকারিকরা।

হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস দাবি করেন, 'প্রায় ৮০০ বছর আগে একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদিনাথ মন্দির পুনরুদ্ধার করাটাই আন্দোলনের মূল লক্ষ্য। যাত্রাপথে প্রশাসনের সহযোগিতাতো পেয়েইছি।' অন্যদিকে, পুরোনো আদিনাথ শিব মন্দিরের উপদেষ্টা কাজল গোস্বামী দাবি করেন, 'এলাকার বিভিন্ন পুকুর থেকে এখনও প্রাচীন পাথরের মূর্তি উদ্ধার হচ্ছে, যা অতীতে সেখানে একাধিক মন্দিরের অস্তিত্বের ইঙ্গিত দেয়।'

যদিও এই দাবির বিরোধিতা করেছে মুসলিম সংগঠনগুলি। আতকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়া মালদহ সিটি মুসলিম কমিটির সম্পাদক মহম্মদ আসিফ হোসেন বলেন, 'প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে। তবে এএসআই-সুরক্ষিত আদিনা মসজিদের ঐতিহাসিক ও সংরক্ষিত মর্যাদা অক্ষুণ্ণ রাখা উচিত। সংরক্ষিত এলাকার বাইরে মন্দির নির্মাণে আমাদের আপত্তি নেই।'

আরও পড়ুন

ফারাক্কার লিচু বাগান থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা, গ্রেফতার এক
জুলাই ২৭, ২০২৬

গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড

৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা , উত্তপ্ত জয়নগর
জুলাই ২৭, ২০২৬

অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ

প্রেমের সম্পর্কের নামে নাবালিকাকে আটক করার অভিযোগ , চাঞ্চল্য হাসনাবাদে
জুলাই ২৭, ২০২৬

১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! রামপুরহাট থানায় অভিযোগ বিজেপি যুব মোর্চার
জুলাই ২৭, ২০২৬

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী , সিকিম দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা
জুলাই ২৭, ২০২৬

২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

বীরভূমে নানুর দিবস ঘিরে উত্তেজনা , কাজল শেখের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি
জুলাই ২৭, ২০২৬

ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ

সরকার চলে গেলেও কমেনি অস্পর্ধা , খোদ মহিলাকে তুলে এনে অত্যাচার তৃণমূল নেতার
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার

হারিয়ে গেছে স্ত্রী-পুত্র , প্লাস্টিকের ঘরে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ নীলকান্ত
জুলাই ২৭, ২০২৬

বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা

DYFI - এর অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার অভিযোগ , বিজেপির সঙ্গে সংঘর্ষে উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

ঠিকা শ্রমিক পাঠানোর আড়ালে মানবপাচারের অভিযোগ , দুর্গাপুরে NIA-এর জালে গোলাম
জুলাই ২৭, ২০২৬

বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা

বারুইপুরের ছায়া এবার আসানসোলে , জঙ্গল থেকে উদ্ধার শিশুর দেহ
জুলাই ২৬, ২০২৬

পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

মুড়িগঙ্গায় ২ নৌকার সংঘর্ষ ! অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রী
জুলাই ২৬, ২০২৬

তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়

সুস্থ বলে ছুটি দিয়ে মরা রোগী ফেরত , দুর্গাপুরে আশ্চর্য চিটিংবাজি নার্সিংহোমের
জুলাই ২৬, ২০২৬

ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু  

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় পানাগড়ে কংগ্রেসের উচ্ছ্বাস, সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন কর্মীরা
জুলাই ২৬, ২০২৬

এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা

সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের সহায়তা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের