নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে জল্পনার অবসান। প্রকাশিত হচ্ছে ২০২৩ সালের প্রাথমিক টেট-এর ফলাফল। দীর্ঘ অপেক্ষার পর বুধবার বিকেল ৪টের পর অনলাইনে জানা যাবে পরীক্ষার ফলাফল।
সূত্রের খবর, প্রায় ১ বছর ৯ মাস কেটে গেলেও ফল প্রকাশিত হচ্ছিল না ২০২৩ সালের প্রাথমিক টেট প্রার্থীদের। আর এই নিয়ে ক্ষোভ বাড়ছিল পরীক্ষার্থীদের মধ্যে। রাজপথে নেমে আন্দোলনের ঝড়ও তুলেছিলেন ২০২২ - ২৩ টেট প্রার্থীরা। অবশেষে পুজোর মুখে সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের খবর অনুযায়ী, সংস্থার সরকারি ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে।
২০২৩ সালের ২৪ ডিসেম্বর এই পরীক্ষা হয়। প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী টেটের পরীক্ষায় বসে। বিকেল ৪টের পর প্রকাশিত ফলাফল থেকে জানা যাবে, কে সফল আর কারা ব্যর্থ। রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
প্রসঙ্গত, সম্প্রতি কয়েক মাস আগে নিয়োগের দাবিতে পথে নেমেছিল টেট প্রার্থীরা। তাদের আন্দোলনে কার্যত উত্তাল হয়ে উঠে রাজপথ। যদিও, প্রাথমিক টেট পর্ষদের সভাপতি গৌতম ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, 'টেট নেওয়াটা সরকারের দায়িত্ব। কিন্তু তার জন্য যে তাদের নিয়োগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পর্ষদের। তাই পরীক্ষার্থীরা যেন না ভাবে যে তারা উত্তীর্ণ হলেই তাদের নিয়োগ হবে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের