নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলার রাজনীতিতে নির্বাচনী উত্তাপের মাঝেই তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় সফরের ঠিক আগে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি অভিযোগ করেন, তৃণমূল বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সমস্ত সীমা অতিক্রম করেছে। তার দাবি, এই পরিস্থিতিতেই বাংলার মানুষের কাছে বিজেপিই এখন ভরসার জায়গা হয়ে উঠছে।
শনিবার নদীয়ার রানাঘাটে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার আগেই তার বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এক্স হ্যান্ডেলে মোদি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তার এই সফরের অন্যতম লক্ষ্য। রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদির এই সফরকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
বিশেষ করে SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। মতুয়া অধ্যুষিত এলাকায় সভা করায় সেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, SIR প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশের ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। শনিবার নদীয়ার সভামঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী। জাতীয় সড়ক সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও হওয়ার কথা রয়েছে এই সফরে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের