নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরজুড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ময়দানে নামে কোতোয়ালি থানার পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী দিনে প্রশাসন কী ভূমিকা নেয় এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে, সেদিকেই এখন নজর সকলের।
স্থানীয় সূত্রে জানা গেছে , সামনেই বিধানসভা ভোট। তাই জনসংযোগে অংশ নিতে শনিবার দুপুরে এলাকার ৩ নং ওয়ার্ডে বের হয়েছিলেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। অভিযোগ, সেই সময় আচমকাই স্থানীয় কিছু তৃণমূল কর্মী-সমর্থক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় এক প্রাক্তন বিজেপি কর্মীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন প্রার্থীসহ তাঁর সঙ্গীরা। প্রায় ২ ঘণ্টা সেখানেই অবস্থান করেন তাঁরা।

গেরুয়া শিবিরের দাবি, এরপরেও তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষকে সামনে রেখে বাড়িটি ঘিরে ফেলে এবং দরজা-জানালা ভাঙার চেষ্টা চালায়। পাশাপাশি ‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগানও তোলা হয়। বিজেপির অভিযোগ, বহুবার পুলিশকে জানানো হলেও সময়মতো তাঁরা ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘরের ভিতরে থাকা মহিলা-সহ শিশুদের মধ্যে। অভিযোগ, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র ৫ মিনিট হলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল।
এমনকি পরে পৌঁছেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলেও দাবি তুলেছে বিজেপি। ঘটনার পর শনিবার রাত প্রায় ৯টা নাগাদ থানায় এফআইআর দায়ের করেন বিজেপি প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকরা। অভিযোগে ৮-১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজও জমা দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, গণতন্ত্রে নির্ভয়ে প্রচারের অধিকার সবার রয়েছে। নির্বাচন কমিশনের বিধি লাগু থাকলেও শাসকদল সেই পরিবেশ নষ্ট করছে।
এ বিষয়ে রথীন্দ্রনাথ বোস জানান, 'গণতন্ত্রে নির্ভয়ে প্রচারের অধিকার সবার আছে। কিন্তু এখানকার শাসকদল অপরাধীর মতো আচরণ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগোচ্ছে, তাই মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ তৃণমূলের কাঠপুতুল হয়ে গেছে। তবে আমরা আইনের ওপর ভরসা রেখে বিচার চাইছি। প্রতিদিন প্রচার চলবে, মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেব'।
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের