নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটমুখী বাংলায় ফের অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাহেরপুরের সভাস্থলে সশরীরে পৌঁছাতে না পারলেও, অডিওবার্তায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। জঙ্গলরাজ ইস্যুকে সামনে রেখে বিজেপির পুরনো কৌশল ফের সক্রিয় করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
তাহেরপুরের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের SIR বিরোধিতা আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা। তার দাবি, 'অনুপ্রবেশকারীদের তৃণমূল খুব প্রিয়। কারণ অনুপ্রবেশকারীদের তৃণমূল লালন-পালন করছে।' মোদির অভিযোগ, ' তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে ‘মহাজঙ্গলরাজ’ চলছে, যেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।' বিহারের তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, ' বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। ২০ বছর পরেও বিজেপিকে আগের থেকে বেশি সিট দিয়েছে। এখন পশ্চিমবঙ্গেও মহাজঙ্গলরাজ থেকে মুক্তির দরকার। বিহারে এনডিএ সরকার জনাদেশ পেয়ে জয়ী হয়েছে। তার পরে বলেছিলাম, গঙ্গাজি বিহার থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছোয়। গঙ্গা বাংলাতেও বিজেপির জয়ের রাস্তা তৈরি করেছে।’
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, 'পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রের হাজার হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তুত। কিন্তু রাজ্যের তৃণমূল সরকার ‘কাটমানি ও কমিশনের’ কারণে সেগুলি আটকে রাখছে।' মোদির কথায়, ' তৃণমূল ১০০ বার মোদির বিরোধিতা করুক, তাতে আপত্তি নেই কিন্তু বাংলার উন্নয়ন কেন আটকে রাখা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের