নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রচারের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দল গুলি। এরই মাঝে নির্বাচনকে সামনে রেখে নতুন দিশা সহ গতি আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তাদের মেগা কর্মসূচির মাধ্যমেই ঘোষণা করা হয় বিষয়টি।
সূত্রের খবর , ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজ্যের রাজনীতিতে এক নতুন দিশা সহ গতি আনতে চলেছে। সম্প্রতি ঘোষিত মেগা কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ঘাসফুল শিবিরের এক প্রবল রাজনৈতিক অভিযান , যা ছড়িয়ে পড়বে রাজ্যের প্রতিটি কোণে , প্রতিটি স্তরে।দলের তরফে জানানো হয় , এই কর্মসূচির মূল লক্ষ্য হল - জনসংযোগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মানুষের কাছে পৌঁছানো। 'দুয়ারে সরকার' , 'পাড়ায় সমাধান' - এর মতো জনমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কর্মসূচির রূপরেখা তৈরি করেছেন। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত প্রতিটি তৃণমূল কর্মীকে জানানো হচ্ছে - এবার আর বিশ্রামের অবকাশ নেই। প্রতিটি এলাকায় চলবে রোড শো , জনসভা , কর্মিসভা সহ ব্যাপক ক্যাম্পেইনিং। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা - আগামী নির্বাচনে কেবল জয় নয় , বৃহৎ ব্যবধানে জয় ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। দলের শীর্ষ নেতৃত্ব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় , সুদীপ বন্দ্যোপাধ্যায় , পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রীরা নেতৃত্বে থাকবেন এই মেগা উদ্যোগের। মহিলা , যুব , শ্রমিক সহ ছাত্র সংগঠনকেও সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে এই রাজনৈতিক কর্মসূচিতে।
এই কর্মসূচি শুধু জনসংযোগ নয় , বিরোধীদের ভুলনীতি সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জবাবদিহি তৈরির কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট বার্তা - বাংলার উন্নয়ন রোখার বিরুদ্ধে লড়াই চলবে ময়দানে , মানুষের পাশে দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে , তৃণমূলের এই উদ্যোগ রাজ্যের রাজনৈতিক আবহে এক নতুন উত্তেজনার সৃষ্টি করবে। একদিকে জনসংযোগ , অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে সজাগতা। এই দ্বিমুখী কৌশলের সফলতা নির্ভর করবে আগামী দিনগুলির জনমতের উপর।
কাঁথি পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা অতনু গিরি এপ্রসঙ্গে জানান , "২৬ সালের বিধানসভার নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জয় লাভ করানোর জন্য আমরা সব রকমের কর্মসূচি পালন করবো। আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা মুখ্যমন্ত্রীকে যে জায়গায় বসিয়েছেন , তাতে চতুর্থ বারের জন্য মমতা বন্দোপাধ্যায়ের জয় নিশ্চিত। যারা বাংলা নিয়ে রাজনীতি করে , তাদের উদ্দেশ্য একটাই , এই রাজ্যের সম্মান সহ সংস্কৃতিকে আঘাত করা। তৃণমূল সেই আক্রমণের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের