নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সরকারি হাসপাতাল থেকেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা। চিকিৎসকের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি ভিডিও। অভিযোগের প্রকৃত সত্যতা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নিশিম আক্তার। অভিযোগ , তিনি ওপিডিতে রোগী দেখার সময় প্রেসক্রিপশনে পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখে দিচ্ছেন। এক্স-রে সহ রক্ত পরীক্ষার জন্যও সেখানেই যেতে বলছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে চিকিৎসকের দাবি, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা না থাকায় রোগীদের সুবিধার জন্যই বাইরে পরীক্ষার ঠিকানা দিতে হচ্ছে। ঘটনার পর স্বাস্থ্য দফতরে শুরু হয়েছে চর্চা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের এক আধিকারিক জানান, প্রয়োজনে সংশ্লিষ্ট বিএমওএইচকে সতর্ক করা হবে।
ঘটনা প্রসঙ্গে ডক্টর নিশিম আক্তারের বক্তব্য,'যে ব্যক্তি অভিযোগ করেছে সে বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করছে। তিনি আমাদের ওপিডিতে এসে কোমরে ব্যথার কথা জানান। এক্স-রে করানোর জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। যেহেতু আমাদের হাসপাতালে বর্তমানে এক্স-রে পরিষেবা উপলব্ধ নেই, তাই রোগীকে আমি প্রথমে ক্যালসিয়াম খাওয়ার পরামর্শ দিই। এরপর বলি, এতেই উনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু তারপরেও ওই ব্যক্তি এক্স-রে করানোর জন্য অনড় ছিলেন। বারবার আমাকে চাপ দেওয়ায়, আমি বাধ্য হয়ে তাকে বাইরের একটি প্রাইভেট ল্যাব থেকে এক্স-রে করিয়ে আনার কথা বলি। ওপিডিতে বসে ওই ব্যক্তি গোপনে ভিডিও রেকর্ড করছিলেন। পুরো বিষয়টি হয়তো আগে থেকেই পরিকল্পিত ছিল'।
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের