নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা নির্যাতন ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা অব্যাহত। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পর এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। উল্লেখযোগ্যভাবে, কোনও বাধা ছাড়াই তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক।
মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং ন্যায়বিচারের দাবিতে পাশে থাকার আশ্বাস দেন। সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে দেখা করেছেন।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নওশাদ সিদ্দিকী বলেন, 'আমাদের প্রত্যেকের দাবি যে নরখাদক গুলো এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। ১৮ বছরের নিচে যেহেতু মেয়েটি ছিল সেক্ষেত্রে পকসোতে মামলা রুজু করা হলে দোষীদের ফাঁসি দেওয়া হোক এটাই চাই। মুখ্যমন্ত্রী যে ভয় আউট ভরসা ইনের বার্তা দিয়েছিলেন সেটা বাস্তব প্রতিফলিত হচ্ছে সেটাই দেখতে চাই আমরা।'
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে আইএসএফ বিধায়ক বলেন, ' পুলিশের ভূমিকা তো অবশ্যই আছে যেখানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আরেকটি মেয়ের দেহ উদ্ধার হয় কি করে? তারপর একজন অভিযুক্তকে যখন স্থানীয়রা ধরে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছিল তখন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূল আমলে মতই অভিযোগ দায়ের হলেও দেখছি দেখছি করে যায়। তো পুলিশের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের