নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য - রাজনীতি। ঘটনার প্রেক্ষিতে বুধবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপিকে হিংসাত্মক দল বলে ফের নিশানা তৃণমূল নেত্রী শশী পাঁজার।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। গতকাল রাতেও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। বুধবার তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফের বিজেপিকে নিশান করা হয়। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, ' যে বিজেপি সরকার গণতন্ত্র নিয়ে কথা বলে সেই বিজেপি সরকারের রাজ্যে গণতন্ত্রের কি নিদর্শন সেটা এই হামলায় প্রমাণ হয়ে গেছে।'
তৃণমূল নেত্রী আরও বলেন, ' ত্রিপুরায় যে গণতন্ত্র নেই তার প্রমাণ হয়ে গেছে। পুলিশ সামনে উপস্থিত থেকেও কোনোরকম ব্যবস্থা না গ্রহণ করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর প্রধানমন্ত্রী এই গণতন্ত্রের কথা বলেই তৃণমূলকে আক্রমণ করেছে কোনো প্রমাণ ছাড়াই। বিজেপির নেতারা উস্কে দিয়েছে আর সেই উস্কানিতে প্রধানমন্ত্রী বাংলাকে দোষারোপ করেছে।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের