নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – চার সপ্তাহ ধরে অব্যাহত পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরানের সঙ্গে যুদ্ধের খেলায় মেতে উঠেছে আমেরিকা, ইজরায়েল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতবিক্ষত গোটা বিশ্ব। মৃত্যু হয়েছে ইরানে বসবাসকারী বহু শিয়া সম্প্রদায়ের মুসলিম নাগরিকের। এবার ইরানের পাশে দাঁড়ালেন কাশ্মীরের শিয়া মুসলিমরা। ত্রাণ পাঠাতে বাড়ি বাড়ি ঘুরে অনুদান সংগ্রহ করছেন তাঁরা।
সূত্রের খবর, ঈদের পরের দিন থেকে অনুদান সংগ্রহ শুরু হয়েছে বাদগাম, বারামুল্লা সহ একাধিক শিয়া অধ্যুষিত এলাকায়। কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকাগুলিতে বাড়ি বাড়ি ঘুরে অনুদান সংগ্রহ করা হচ্ছে। টাকা-পয়সা, সোনা-রুপোর গয়না, তামার জিনিসও অনুদান হিসেবে দান করছেন অনেকে। বাদগামের MLA মুন্তাজির মেহেদি জানিয়েছেন, “অনুদান বাবদ আমার একমাসের মাইনে দিয়ে দেব। মানবতার চেয়ে আর বড় কোনও ধর্ম নেই।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের