নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় ফের রাজনৈতিক উত্তাপ চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ‘সর্বভারতীয় নয়, বিজেপির প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে হামলার ঘটনা অগ্রহণযোগ্য বললেও, কেন্দ্রের উদাসীনতা ও বঞ্চনার অভিযোগ তোলেন তিনি।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর পর এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই ধরনের ঘটনাকে কখনও সমর্থন করা যায় না। যদি কেউ ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়ে থাকে, সেটি দুর্ভাগ্যজনক।' তবে সঙ্গে সঙ্গেই বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কল্যাণ বলেন, 'আমি তো ত্রাণ হাতে কাউকে দেখিনি, শুধু দেখেছি CISF ভর্তি কনভয়। মানুষের প্রতিক্রিয়া হচ্ছে বিজেপির ওপর, কারণ তারা মানুষের পাশে কোথাও যায় না। ২০২৪-এর নির্বাচনে না যাওয়ার কারণেই বহু জায়গায় হেরেছে বিজেপি।'
তৃণমূল সাংসদ আরও অভিযোগ করেন, ' বাংলার মানুষ তো দেখছে কেন্দ্র কিভাবে বাংলা কি বঞ্চিত করছে বারবার। বন্যা বৃষ্টি ভুটানের জলছাড়া সমস্ত কিছুই মানুষ দেখছে। বারবার এই জল ছাড়ার জন্য কেন্দ্রকে কমিশন গঠন করতে বলা হয়েছে কিন্তু তা করেনি। এটা যদি গুজরাত হত তাহলে দেখতেন কোটি কোটি টাকা দিয়ে দিয়েছেন। নিজে ১৪ বার যাচ্ছেন। উনি ভারতের প্রধানমন্ত্রী নন, বিজেপির প্রধানমন্ত্রী। উনি সব ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেনি।'
বিজেপির তরফে তৃণমূলকে দায়ী করার অভিযোগের জবাবে তিনি বলেন, 'বিজেপিও আমাদের লোকদের কম মারেনি। শুভেন্দু অধিকারির বক্তৃতা ও আচরণে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। সবসময় গালাগাল শুনে মানুষ আর সহ্য করতে পারছে না।'
নাগরাকাটায় হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' নিশ্চয়ই গ্রেফতার করবে সময় হলে। এখন বন্যার সময় আগে ত্রাণ দেবে না আগে গ্রেফতার করবে। আর ওনারা স্থানীয় পুলিশকে না জানিয়ে কনভয় নিয়ে গেছে কেন ওতো বড় হনু এখনও হয়নি।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের