নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - পথ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করনদীঘি এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাত্রে কাপড়ের দোকানের কাজ সেরে বড়োসোহার গ্রামের বাসিন্দা কবীর আলি, সাকির আলির টোটোতে চেপে বাড়ি ফিরছিলেন। হঠাৎ সোহার মোড়ে সামনে থেকে একটি বাইকে তিনজন ছেলে এসে দ্রুতগতিতে টোটোটিতে ধাক্কা মারে। সংঘর্ষে গুরুতর আহত হন পাঁচজনই।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। টোটো চালক সাকির আলি, এক বাইক যাত্রী নুর সাহিদকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত কবীর আলি, বাইক আরোহী রামজান, মিজানুরকে রায়গঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় ব্যক্তি জানান, 'আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বাইকের ছেলেগুলো এই ঘনবসতি এলাকাতেও প্রায় ৮০ কিমি/ঘন্টা গতিতে গাড়ি নিয়ে এসে টোটোতে ধাক্কা মারে। তারপর সবাই ছুটে গিয়ে তৎপর হয়ে ওদের সাহায্য করি। একজনের ভুলের জন্য অন্যজন বিপদে। অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত'।
ঘটনা প্রসঙ্গে আহত কবীর আলির দাদা জানান, 'ভাই কাজ শেষ করে বাড়ি ফিরছিল। মুহূর্তের মধ্যে কত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমরা খবর পেয়েই ছুটে আসি। আমাদের প্রার্থনা, দাদা আগে সুস্থ হোক। এভাবে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এমন ক্ষতি হয়ে গেল। সরকারের এসব ব্যাপারে তৎপর হওয়া জরুরি'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের