নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি অভিযান। এবার নিউটাউন এলাকায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী রীতা গায়েনকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাট-নিউটাউন এলাকায়।
দীর্ঘদিন ধরেই রীতা গায়েনের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, প্রভাব খাটানো ও আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ছিল। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই প্রশাসনের নজরে ছিলেন তিনি। রবিবার নিউটাউন থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির মধ্যে তোলাবাজির ঘটনাই সবচেয়ে গুরুতর বলে মনে করছে তদন্তকারীরা।
রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি ও ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছেন। সেই নির্দেশের পর থেকেই শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে পুলিশ। গত শনিবার রাতেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে।
সূত্রের খবর, রীতা গায়েন এলাকায় অত্যন্ত প্রভাবশালী হিসেবেই পরিচিত ছিলেন। ক্ষমতায় থাকার সময়ে তার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠলেও প্রশাসনিক স্তরে তেমন পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। তবে সরকার পরিবর্তনের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নেত্রীর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে তোলা হবে বলে খবর।
প্রশাসনিক সূত্রের দাবি, গত ৭ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের ৭০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির অভিযোগ, এতদিন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যারা দুর্নীতি ও তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল। এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। যদিও এই ঘটনায় ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের