নিজস্ব প্রতিনিধি , হুগলী ( আরামবাগ ) - তিন মাস ধরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন না টাকা। যার জেরে শনিবার তীব্র বিক্ষোভে সামিল হন তারা। অভিযোগ , আরামবাগের অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলো টাকা পেলেও আরামবাগের আইসিডিএস অঙ্গনওয়াড়ি এখনো টাকা পায়নি।
সূত্রের খবর , হুগলির আরামবাগ মহকুমায় তিন মাসের প্রাপ্য টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা। যার জেরে শনিবার তারা আরামবাগ এসডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ , রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের সেন্টার চালানোর জন্য মাসিক সব্জি , ও যাবতীয় জ্বালানি টাকা সিডিপিওর মাধ্যমে অনুমোদন করা হয়।
উল্লেখ্য , এবারও তাই হয়েছে। তবে সিডিপিওর সই না হওয়ার কারণে সেই টাকা এখনও কর্মীদের হাতে পৌঁছায়নি। কর্মীরা জানান, জেলার অন্যান্য প্রান্তের সেন্টারগুলোতে টাকা ইতিমধ্যেই পৌঁছে গেছে। কিন্তু আরামবাগ মহকুমার সিডিপিও অফিসে অগ্রাহ্য করার ফলে তাঁদের প্রাপ্য টাকা আটকে রয়েছে। কর্মীদের দাবি , দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের প্রাপ্য টাকা দিতে হবে। নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।
আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান , "তিন মাসের টাকা রাজ্য পাঠিয়ে দিয়েছে। অফিসে এসেছে। কিন্তু সিডিপিও স্যার গুরুত্ব না দিয়ে সই করেননি। ফলে আমরা টাকা পাইনি। তাই আজ আমরা এই দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।''
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের