নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাণ্ডব দেখালেন অভিষেক শর্মা , রিঙ্কু সিংরা। তাদের দৌলতেই ২৩৮ রান তোলে ভারত। টসে জিতে সেই রান তাড়া করতে নেমে লড়াই চালিয়েও ব্যর্থ নিউ জিল্যান্ড। বিপুল রানের লক্ষ্য ডিফেন্ড করতে নেমে ৪৮ রানে জয় ছিনিয়ে নিল সূর্যকুমার যাদবের দল।
ব্যাটে নেমে শুরুটা ফের দুরন্ত করেন অভিষেক শর্মা। প্রথম ওভারের শেষ বলে ছক্কা হাঁকান। এরপর সঞ্জু স্যামসন বেশিক্ষণ না খেলেই আউট হয়ে ফিরে যান। ইশান কিষান সুযোগ পেয়েও প্রথম ম্যাচে ব্যর্থ। ২ টি চার মেরে সাজঘরে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব কিছুটা হলেও ছন্দে ফিরেছেন। ২২ বলে ৩২ রান করেন। মেরেছেন ৪ টি চারসহ ১ টি ছয়।
এরপর বুদ্ধিমত্তার সঙ্গে স্কোরবোর্ড চালু রাখেন হার্দিক। তবে মারার বলেই বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন। ৩ টি চারসহ ১ টি ছক্কার সাহায্যে করেন ২৫ রান। বাকি দায়িত্ব পালন করেন রিঙ্কু সিং। শেষ ওভারে মিচেলকে ২১ রান মারেন। ২০ বলে ৪৪ করেন। ৪ টি চার ও ৩ টি ছক্কা মারেন। দলে ফিরে ফের নিজেকে প্রমাণ করলেন রিঙ্কু সিং।
রান তাড়া করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৯০ রানেই থেমে যায় নিউ জিল্যান্ড। শুরুতেই ডেভিন কনওয়েকে তুলে নেন আর্শদ্বীপ। এরপর রচিন রবীন্দ্রকে ফেরান হার্দিক। ফিলিপস , রবিনসনের মধ্যে জুটি তৈরি হলেও তা বেশিদূর যেতে দেননি বরুণ চক্রবর্তী। রবিনসনকে সাজঘরে ফেরান তিনি।
এরপর লড়াই চালাতে শুরু করেন গ্লেন ফিলিপস। তার সঙ্গ দেন মার্ক চ্যাপম্যান। অর্ধ শতরান করেন ফিলিপস। ৭৮ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন। ৬ টি ছয়সহ ৪ টি চার মারেন। এরপর ড্যারেল মিচেল নামলেও ততক্ষণে ম্যাচ প্রায় হাতের বাইরে। চ্যাপম্যান ৩৯ করেন। মিচেল করেন ২৮ রান। সকলেই ভাল ব্যাটিং করলেও ২৩৯ রানের বোঝা সামাল দিতে পারেনি সফরকারী দল। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী , শিবম দুবে। বাকি আর্শদ্বীপ , অক্ষর , হার্দিক পেয়েছেন ১ টি করে।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের