নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার পর ফলো অন দেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে চন্দ্রোপল , আথানাজে , সাই হোপ ছাড়া কেউই ৩০ রানের গণ্ডি টপকাতে পারেননি। তবে ফলো অন পেয়ে লড়াইয়ে ফিরেছে তারা। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রানে ওয়েস্ট ইন্ডিজ। পিছিয়ে রয়েছে মাত্র ৯১ রানে।
ফলো অন পেয়ে চন্দ্রোপলকে ১০ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। আথানাজেকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়াশিংটন সুন্দর। তবে ওপেনার জন ক্যাম্পবেল ৮৭ রানে অপরাজিত রয়েছেন। বেশ আত্মবিশ্বাসী লাগছে তাকে। তার সঙ্গে ৬৬ রানে অপরাজিত রয়েছেন অভিজ্ঞ সাই হোপ।
প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ক্যাম্পবেল ১০ , আথানাজে ৪১ , চন্দ্রোপল ৩৪ করেন। সাই হোপ ৩৬ রানে সাজঘরে ফেরেন। ইমলাখ ২১ , গ্রিভস ১৭ করে আউট হন। কোনো ব্যাটারই ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেননি। ফিলিপ করেছেন ২৪ রান। জেডন সিলস করেছেন ১৩। শেষ উইকেটের সঙ্গে ফাইফার পূর্ণ করেন কুলদীপ।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন কোচ ও ফুটবলারেরা
মারাদোনা আজ থাকলে ভীষণ খুশি হতেন, ইংল্যান্ড বধের পর আবেগঘন মন্তব্য বিশ্বজয়ী গোলরক্ষকের
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর ইংল্যান্ড অধিনায়কের ভবিষ্যৎ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা
লর্ডসেই শেষ? রোহিতকে নিয়ে জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে আলাদা অনুশীলনে ইয়ামাল ও পোরো
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
আসল দিনে নিখোঁজ এমবাপে! বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর কাঠগড়ায় তারকা ফরোয়ার্ড
ফরাসি বিপ্লব নয়, বাস্তিল দিবসে বাজিমাত স্প্যানিশ আর্মাডার
বিশ্বকাপ চলাকালীন নবজাতকদের নাম ফুটবল তারকাদের নামে, পেরুতে সবচেয়ে জনপ্রিয় নেইমার
ইংল্যান্ড সিরিজের পর সহকারী কোচের পদ ছাড়তে পারেন রায়ান টেন দুশখাতে
সেমিফাইনালে ঐতিহাসিক নীল জার্সি পরবে মেসিরা, ১৯৮৬ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ আর্জেন্টিনার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের