নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে নবী দিবস। ভক্তি, উচ্ছ্বাস আর সম্প্রীতির আবহে আজ মুর্শিদাবাদের তেজাপাড়া গ্রাম পরিণত হলো এক মহোৎসবে। প্রতিবছরের মতো এ বছরও নবী দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করে স্থানীয় আল হে সুন্নত ও জামাত। সকাল থেকেই গ্রামের পথে পথে ভক্তদের ভিড়ে জমজমাট চিত্র ধরা পড়ে।

সূত্রের খবর, কাঁন্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত তেজাপাড়া গ্রাম। প্রতিবছরের মতো এ বছরও স্থানীয়আল হে সুন্নত ও জামাতের উদ্যোগে আয়োজিত হলো নবী দিবস। সকাল থেকে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি। শুক্রবার সকালে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এক বিশাল পথপরিক্রমার আয়োজন করেন। তেজাপাড়া থেকে শুরু হয়ে নগর এলাকার একাধিক রাস্তা ঘুরে শোভাযাত্রা আবার গ্রামে ফিরে আসে। পথে পথে ভক্তরা ইসলামি স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। মিছিলের রেশ ও ভক্তিমূলক পরিবেশে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে।

শোভাযাত্রা শেষে গ্রামের ময়দানে শুরু হয় জালসা ও ধর্মীয় আলোচনা। প্রথমেই হয় কোরআন তেলাওয়াত। এরপর মাওলানারা নবীজির জীবনাদর্শ, তাঁর শিক্ষা ও ইসলামি সংস্কৃতির নানা দিক নিয়ে বিশদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, সমাজকর্মী, ধর্মীয় নেতা এবং বিপুল সংখ্যক গ্রামবাসী।
তেজপাড়া বড় মসজিদের ইমাম হাফিদ মাসুদ আলম রেজমী জানান, মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শে রয়েছে মানবতার পাঠ, ভ্রাতৃত্বের বার্তা ও শান্তির আহ্বান। আজকের এই বিশেষ দিনে আমরা প্রত্যেকে সেই আদর্শকে জীবনে ধারণ করার শপথ নিই। মানুষের পাশে দাঁড়ানো, সমাজে সম্প্রীতি রক্ষা করা এবং সত্যের পথে চলার মধ্যেই রয়েছে প্রকৃত ধর্মীয় শিক্ষা। নবী দিবস তাই কেবল ভক্তির উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক পবিত্র উপলক্ষ।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের