নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যের পালাবদলের পর দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে একের পর এক অভিযানে নেমেছে পুলিশ। সেই আবহেই নদীয়ার তেহট্টে তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্যের বাড়িতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বান্ধবী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান সোনার গয়না উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি,উদ্ধার হওয়া সোনার পরিমান প্রায় ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষ্য টাকার বেশি হতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিধাননগর থানার পুলিশ তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে করিমপুর থানায় কিশোরপুর এলাকায় টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায়। পরে তার শশুরবাড়ি নাজিপুরে গিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল সোনা। জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এগুলো তাদের পরিবারের মহিলাদের গয়না। সোনাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি জমির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে তল্লাশির সময় বাড়িতে ছিলেন না টিনা। বিধাননগর থানায় তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সোনার উৎস কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তোলাবাজি মামলার সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে টিনা সাহা ভৌমিক বলেন,'২০১৮ সালে সব্যসাচী দত্তকে আমি চিনতাম না। ওনার নামে যা কেস আছে নিউজ দেখেই জেনেছি। ২০২৫ এ ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়। দলীয়ভাবে ওনার সঙ্গে যে কয়েকটা মিটিং ছিল আমরা সেগুলো এটেন্ড করেছি। তারপর কাল আমার বাড়িতে রেড করে ওনাকে নিয়ে গিয়ে। আমাদের সমস্ত গয়না সিজ করে ওনাকে পুলিশ সই করতে বলেন। কিন্তু উনি বলেন আমি ওদের কাউকে চিনিনা জানিনা ওদের কোনো পেপারে আমি সই করবোনা।আমাকে থানায় হাজিরা দিতে বলা হচ্ছে। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি'। টিনা সাহা ভৌমিকের শাশুড়ির বক্তব্য,'কাল ওরা বাড়িতে ছিলনা। বিধাননগর থানার পুলিশ বাড়িতে এসে তল্লাশি চালায়।সোনাদানা পেয়েছে।
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের