নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে ফের নাবালিকার ওপর যৌন নির্যাতনের ঘটনা সামনে আসছে। এবার যৌন নির্যাতনের শিকার বছর চারেকের এক শিশুকন্যা। শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে নির্যাতিতার দাদুকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার ভোর থেকেই শিশুটির খোঁজ মিলছিল না। অভিযোগ ওঠে, ঘুমন্ত অবস্থাতেই মশারি কেটে দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যায় এবং পরে তার উপর যৌন নির্যাতন চালানো হয়। শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন একটি ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। সেখান থেকে শিশুটিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সময় শিশুটির দাদুর গতিবিধি এবং জিজ্ঞাসাবাদে দেওয়া বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। শনিবারই তাকে আটক করে দফায় দফায় জেরা করা হয়। অবশেষে, রবিবার নির্যাতিতার দাদুকে গ্রেফতার করা হয়। নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি হওয়ার অভিযোগ তোলা হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের